হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় পৃথক দুই ঘটনায় কৃষক ও হাফেজ নিহত

পেকুয়া প্রতিনিধি ::

পেকুয়া প্রতিনিধি ::

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পৃথক দুই দুর্ঘটনায় এক কৃষক ও এক হাফেজের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলাধীন পশ্চিম নন্দীরপাড়া ও সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম নন্দীরপাড়া এলাকায় বাড়ির চারপাশের গাছের ডালপালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেজাম উদ্দিন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়। নিহত নেজাম উদ্দিন মৃত আব্দুল জব্বার ফকিরের ছেলে।

স্থানীয় আইয়ুব জানান, দুপুরের দিকে বিদ্যুৎ না থাকায় নেজাম উদ্দিন গাছে ওঠে ডাল কাটছিলেন। একটি গাছের ডাল কাটার পর অন্য গাছে উঠতেই হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ নামিয়ে আনেন।

স্থানীয় ইউপি সদস্য আবু ছালেক বলেন, নেজাম উদ্দিন শান্ত-ভদ্র এবং পরিশ্রমী কৃষক ছিলেন। গাছ কাটতে গিয়ে এমন মর্মান্তিকভাবে তিনি মারা গেলেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

অন্যদিকে, একইদিন বিকেল ৬টার দিকে সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা রাস্তামাথা এলাকায় অটোরিকশা উল্টে চাপা পড়ে হাফেজ সাইফুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ ব্যক্তি নিহত হন। তিনি সাবেকগুলদি সরকারিঘোনা এলাকার বাসিন্দা।

জানা গেছে, দুপুরে হাফেজ সাইফুর রহমান পরিবার নিয়ে ছোট বোনের বাড়িতে দাওয়াত খেতে আসেন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বানৌজা সড়কে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় দ্রুতগামী একটি যাত্রীবাহী অটোরিকশা হঠাৎ ব্রেক করলে উল্টে গিয়ে তার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলায় স্বল্প সময়ের ব্যবধানে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় পৃথক দুই ঘটনায় কৃষক ও হাফেজ নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় পৃথক দুই ঘটনায় কৃষক ও হাফেজ নিহত

প্রতিবেদক: পেকুয়া প্রতিনিধি :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়া উপজেলায় পৃথক দুই দুর্ঘটনায় এক কৃষক ও এক হাফেজের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলাধীন পশ্চিম নন্দীরপাড়া ও সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে পশ্চিম নন্দীরপাড়া এলাকায় বাড়ির চারপাশের গাছের ডালপালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেজাম উদ্দিন (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়। নিহত নেজাম উদ্দিন মৃত আব্দুল জব্বার ফকিরের ছেলে। স্থানীয় আইয়ুব জানান, দুপুরের দিকে বিদ্যুৎ না থাকায় নেজাম উদ্দিন গাছে ওঠে ডাল কাটছিলেন। একটি গাছের ডাল কাটার পর অন্য গাছে উঠতেই হঠাৎ বিদ্যুৎ চলে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ নামিয়ে আনেন। স্থানীয় ইউপি সদস্য আবু ছালেক বলেন, নেজাম উদ্দিন শান্ত-ভদ্র এবং পরিশ্রমী কৃষক ছিলেন। গাছ কাটতে গিয়ে এমন মর্মান্তিকভাবে তিনি মারা গেলেন। অন্যদিকে, একইদিন বিকেল ৬টার দিকে সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা রাস্তামাথা এলাকায় অটোরিকশা উল্টে চাপা পড়ে হাফেজ সাইফুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ ব্যক্তি নিহত হন। তিনি সাবেকগুলদি সরকারিঘোনা এলাকার বাসিন্দা। জানা গেছে, দুপুরে হাফেজ সাইফুর রহমান পরিবার নিয়ে ছোট বোনের বাড়িতে দাওয়াত খেতে আসেন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় বানৌজা সড়কে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় দ্রুতগামী একটি যাত্রীবাহী অটোরিকশা হঠাৎ ব্রেক করলে উল্টে গিয়ে তার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলায় স্বল্প সময়ের ব্যবধানে দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×