ঢাকা, ০১ নভেম্বর – আজ থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, অপারেটররা আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে।
এর আগে এনআইডি-প্রতি সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহারের সুযোগ ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী এখন একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন—সব অপারেটর মিলিয়ে।
হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২
সম্প্রতি বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, শনিবার ( ০১ নভেম্বর) থেকেই অপারেটররা অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করবে। ডিসেম্বরের মধ্যে আমরা নিশ্চিত করব, কোনো এনআইডির নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।
বিটিআরসি সূত্র জানায়, সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো ও প্রতারণা রোধে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গ্রাহকরা চাইলে অনলাইনে বা *১৬০০২# ডায়াল করে নিজেদের এনআইডিতে নিবন্ধিত সিমের সংখ্যা যাচাই করতে পারবেন।
অন্যদিকে বিটিআরসি বলছে সিম বন্ধ করার ক্ষেত্রে ‘দৈবচয়ন’ নীতি অনুসরণ করা হবে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০১ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন