হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসেই অমর একুশে বইমেলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন


ঢাকা, ০২ নভেম্বর – আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্দিষ্ট হওয়ার পরই ঘোষণা করা হবে অমর একুশে বইমেলার তারিখ। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি দলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত বৈঠকে অমর একুশে বইমেলা-২০২৬ এর সময় নির্ধারণ নিয়ে সমিতির প্রস্তাবের ওপর আলোচনা হয় বলে বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টসসহ ৩ খেলায় নিয়মিত অনুশীলনের নির্দেশ

এসময় কয়েকটি সম্ভাব্য সময়ের প্রস্তাব দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। একইসঙ্গে রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। এর মধ্যে আসছে জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাবটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়। আগামী জাতীয় নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত হয় এ বৈঠকে।

উল্লেখ্য, অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রাখছে বলে এক বিবৃতিতে জানানো হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০২ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসেই অমর একুশে বইমেলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারি মাসেই অমর একুশে বইমেলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ নভেম্বর – আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্দিষ্ট হওয়ার পরই ঘোষণা করা হবে অমর একুশে বইমেলার তারিখ। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি দলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।রোববার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত বৈঠকে অমর একুশে বইমেলা-২০২৬ এর সময় নির্ধারণ নিয়ে সমিতির প্রস্তাবের ওপর আলোচনা হয় বলে বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।এসময় কয়েকটি সম্ভাব্য সময়ের প্রস্তাব দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। একইসঙ্গে রাষ্ট্রের নিরাপত্তাবিষয়ক সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। এর মধ্যে আসছে জাতীয় সংসদ নির্বাচনের পরপর ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাবটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত বলে গৃহীত হয়। আগামী জাতীয় নির্বাচনের তারিখ নির্দিষ্ট হওয়ার পরই মেলার তারিখ ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত হয় এ বৈঠকে।উল্লেখ্য, অমর একুশে বইমেলা-২০২৬ আয়োজনের ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট অন্যদের সঙ্গে বাংলা একাডেমি নিয়মিত যোগাযোগ রাখছে বলে এক বিবৃতিতে জানানো হয়।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০২ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×