হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিটিএমএ সভাপতির ‘উন্মাদ’ মন্তব্যের পাল্টা জবাবে যা বললেন প্রেস সচিব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন


ঢাকা, ০৩ নভেম্বর – বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের ‘উন্মাদ’ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (২ নভেম্বর) রাত ৮টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুল লিখেছেন, ‘আজ শওকত আজিজ রাসেল বলেছেন আমি উন্মাদের মতো কথা বলি। এখানে সেই মন্তব্যটি দিলাম, যখন তিনি নিজেই উন্মাদের মতো আচরণ করেছিলেন! সম্ভবত তখন থেকেই তিনি ক্ষুব্ধ।’

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

এর আগে বিকেলে রাজধানীর একটি হোটেলে দেশের পোশাক খাতের সংকট ও তা উত্তরণের উপায় নিয়ে আয়োজিত আলোচনাসভায় বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উন্মাদের মতো কথা বলেন। তার একটা পেজ (ফেসবুক পেজ) আছে, উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিব্রত করেন। সঠিক লোক যদি সঠিক জায়গায় না যায়, তাহলে সঠিক সিদ্ধান্তও হবে না।’

শওকত আজিজ রাসেলের ওই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই প্রেস সচিব তার ২৬ মে’র একটি পুরোনো পোস্ট পুনরায় শেয়ার করেন। সেই পোস্টে শফিকুল আলম শওকত আজিজ রাসেলের সমালোচনা করেছিলেন, কারণ তিনি দেশের শিল্পাঞ্চলের গ্যাস সংকটের তুলনা করেছিলেন মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে।

২৬ মে’র ওই পোস্টে শফিকুল লিখেছিলেন, এ ধরনের তুলনা কেবল ইতিহাসগতভাবে ভুলই নয়, আমাদের জাতির স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতিও এটি গভীর অসম্মান।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিটিএমএ সভাপতির ‘উন্মাদ’ মন্তব্যের পাল্টা জবাবে যা বললেন প্রেস সচিব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিটিএমএ সভাপতির ‘উন্মাদ’ মন্তব্যের পাল্টা জবাবে যা বললেন প্রেস সচিব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ নভেম্বর – বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলের ‘উন্মাদ’ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার (২ নভেম্বর) রাত ৮টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুল লিখেছেন, ‘আজ শওকত আজিজ রাসেল বলেছেন আমি উন্মাদের মতো কথা বলি। এখানে সেই মন্তব্যটি দিলাম, যখন তিনি নিজেই উন্মাদের মতো আচরণ করেছিলেন! সম্ভবত তখন থেকেই তিনি ক্ষুব্ধ।’এর আগে বিকেলে রাজধানীর একটি হোটেলে দেশের পোশাক খাতের সংকট ও তা উত্তরণের উপায় নিয়ে আয়োজিত আলোচনাসভায় বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, ‘প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উন্মাদের মতো কথা বলেন। তার একটা পেজ (ফেসবুক পেজ) আছে, উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিব্রত করেন। সঠিক লোক যদি সঠিক জায়গায় না যায়, তাহলে সঠিক সিদ্ধান্তও হবে না।’শওকত আজিজ রাসেলের ওই মন্তব্যের কয়েক ঘণ্টা পরই প্রেস সচিব তার ২৬ মে’র একটি পুরোনো পোস্ট পুনরায় শেয়ার করেন। সেই পোস্টে শফিকুল আলম শওকত আজিজ রাসেলের সমালোচনা করেছিলেন, কারণ তিনি দেশের শিল্পাঞ্চলের গ্যাস সংকটের তুলনা করেছিলেন মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে।২৬ মে’র ওই পোস্টে শফিকুল লিখেছিলেন, এ ধরনের তুলনা কেবল ইতিহাসগতভাবে ভুলই নয়, আমাদের জাতির স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতিও এটি গভীর অসম্মান। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×