হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ও একটি অটো রিকশা জব্দসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল) অলক বিশ্বাস।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে হোয়াইক্যং বাজার সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষং গ্রামের শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২৩) ও তেচ্ছিব্রীজ গ্রামের মৃত জামালের ছেলে আমির হোসেন (৪৫)।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা গাড়ি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ও একটি অটো রিকশা জব্দসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল) অলক বিশ্বাস। সোমবার (৩ নভেম্বর) বিকেলে হোয়াইক্যং বাজার সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কে ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষং গ্রামের শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২৩) ও তেচ্ছিব্রীজ গ্রামের মৃত জামালের ছেলে আমির হোসেন (৪৫)। আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা গাড়ি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×