হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিজয়ী ভাষণে ট্রাম্পকে মাত্র চার শব্দে জবাব দিলেন জোহরান মামদানি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন


ওয়াশিংটন, ০৫ নভেম্বর – নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনী প্রচারের পুরো সময় জুড়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তাঁর বিরোধিতা করেন। এমনকি নিজ দলের প্রার্থীকে উপেক্ষা করে তিনি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেন এবং নিউইয়র্কবাসীদের আহ্বান জানান, যেন তারা জোহরানের বদলে কুমোকে ভোট দেন।

তবে শেষ পর্যন্ত ভোটে জয়লাভ করে বিজয়ী মঞ্চ থেকেই ট্রাম্পকে তীব্র সমালোচনা করেন জোহরান মামদানি। বিজয় ভাষণে তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনাকে শুধু চারটি কথা বলব— টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।”

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

ট্রাম্পকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “আপনি যদি আমাদের কারও কাছে পৌঁছাতে চান, তবে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।”

জোহরানের এই বক্তব্য চলাকালেই ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেন, “এবং এবার এটি শুরু হলো!”

বিজয় নিশ্চিত হওয়ার পর ব্রুকলিনে সমর্থকদের সামনে ভাষণ দিতে আসেন জোহরান। মঞ্চে উঠতেই দর্শক ও সমর্থকরা একসঙ্গে চিৎকার করে ওঠেন, “জোহরান! জোহরান!”

প্রায় আধা ঘণ্টার কম সময় ধরে চলা এই ভাষণে জোহরান তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও শহরের প্রতি অঙ্গীকার তুলে ধরেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৫ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিজয়ী ভাষণে ট্রাম্পকে মাত্র চার শব্দে জবাব দিলেন জোহরান মামদানি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিজয়ী ভাষণে ট্রাম্পকে মাত্র চার শব্দে জবাব দিলেন জোহরান মামদানি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ০৫ নভেম্বর – নিউইয়র্কের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনী প্রচারের পুরো সময় জুড়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তাঁর বিরোধিতা করেন। এমনকি নিজ দলের প্রার্থীকে উপেক্ষা করে তিনি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে সমর্থন দেন এবং নিউইয়র্কবাসীদের আহ্বান জানান, যেন তারা জোহরানের বদলে কুমোকে ভোট দেন।তবে শেষ পর্যন্ত ভোটে জয়লাভ করে বিজয়ী মঞ্চ থেকেই ট্রাম্পকে তীব্র সমালোচনা করেন জোহরান মামদানি। বিজয় ভাষণে তিনি বলেন, “ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনাকে শুধু চারটি কথা বলব— টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।”ট্রাম্পকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “আপনি যদি আমাদের কারও কাছে পৌঁছাতে চান, তবে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।”জোহরানের এই বক্তব্য চলাকালেই ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেন, “এবং এবার এটি শুরু হলো!”বিজয় নিশ্চিত হওয়ার পর ব্রুকলিনে সমর্থকদের সামনে ভাষণ দিতে আসেন জোহরান। মঞ্চে উঠতেই দর্শক ও সমর্থকরা একসঙ্গে চিৎকার করে ওঠেন, “জোহরান! জোহরান!”প্রায় আধা ঘণ্টার কম সময় ধরে চলা এই ভাষণে জোহরান তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও শহরের প্রতি অঙ্গীকার তুলে ধরেন।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ০৫ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×