হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুখ্যমন্ত্রীর বাড়িতে বিএলও, এনুমারেশন ফর্ম দিলেন মমতা ব্যানার্জীকে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন


কলকাতা, ০৬ নভেম্বর – গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ এসআইআর শুরু হয়েছে। এরমধ্যেই দ্বিতীয় দিনেই এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের এনুমারেশন ফরম নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কালিঘাটের বাড়িতে পৌঁছে গেলেন নির্বাচন কমিশনের বুথ স্তরের কর্মকর্তারা (বিএলও)।

কলকাতার ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের ৭৭ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের বুথ স্তরের কর্মকর্তা (বিএলও) অমিত কুমার রায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে পৌঁছান।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

মুখ্যমন্ত্রীর বাড়ির গেটের সামনে পৌঁছালে সেখানে সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞেস করেন, তিনি কোথায় যাচ্ছে? অমিত কুমার রায় জানান, মুখ্যমন্ত্রীর ভোটকেন্দ্রের নির্দিষ্ট এলাকার দায়িত্বে আছেন তিনি এবং ভোটের তালিকার বিশেষ নিবিড় সংশোধন ফরম দিতে এসেছেন। এরপর সুরক্ষা কর্মীরা তার সব পরিচয় পত্র দেখেন। অমিত কুমার রায়ের সঙ্গে থাকা মোবাইলটি সেখানে জমা রেখে তারপর তাকে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইয়ের বউ কাজুরি ব্যানার্জী সংবাদ কর্মীদের জানিয়েছেন, বিএলওর কর্মকর্তারা এসেছিলেন। যেহেতু আমাদের সবার বাড়ির ঠিকানা এক তাই দিদির বাড়িতে ফর্ম দিয়ে গেছে। অভিষেকের ফরমও দিদির বাড়িতেই দিয়ে গেছেন।

বিভিন্ন মাধ্যমে মুখ্যমন্ত্রী নিজের হাতে এই ফরম নিয়েছেন বলে খবর প্রকাশ হলেও মমতা ব্যানার্জী এ বিষয়ে জানিয়েছেন, গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের এলাকায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে-রেসিডেন্সির কয়জন ভোটার জেনেছেন এবং ফরম দিয়ে গেছেন।

এমনকি দিল্লি গিয়ে প্রতিবাদ জানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক ব্যানার্জী। ভারতের বিহারে এসআইআর কার্যকর করা হয়েছে। এরপর কেন্দ্রীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পশ্চিমবঙ্গসহ ভারতের ১২ রাজ্য ও ৩টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এসআইআর-এর কাজ শুরু হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৬ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মুখ্যমন্ত্রীর বাড়িতে বিএলও, এনুমারেশন ফর্ম দিলেন মমতা ব্যানার্জীকে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুখ্যমন্ত্রীর বাড়িতে বিএলও, এনুমারেশন ফর্ম দিলেন মমতা ব্যানার্জীকে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৬ নভেম্বর – গত ৪ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ এসআইআর শুরু হয়েছে। এরমধ্যেই দ্বিতীয় দিনেই এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের এনুমারেশন ফরম নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কালিঘাটের বাড়িতে পৌঁছে গেলেন নির্বাচন কমিশনের বুথ স্তরের কর্মকর্তারা (বিএলও)।কলকাতার ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের ৭৭ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের বুথ স্তরের কর্মকর্তা (বিএলও) অমিত কুমার রায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে পৌঁছান।মুখ্যমন্ত্রীর বাড়ির গেটের সামনে পৌঁছালে সেখানে সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞেস করেন, তিনি কোথায় যাচ্ছে? অমিত কুমার রায় জানান, মুখ্যমন্ত্রীর ভোটকেন্দ্রের নির্দিষ্ট এলাকার দায়িত্বে আছেন তিনি এবং ভোটের তালিকার বিশেষ নিবিড় সংশোধন ফরম দিতে এসেছেন। এরপর সুরক্ষা কর্মীরা তার সব পরিচয় পত্র দেখেন। অমিত কুমার রায়ের সঙ্গে থাকা মোবাইলটি সেখানে জমা রেখে তারপর তাকে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ভাইয়ের বউ কাজুরি ব্যানার্জী সংবাদ কর্মীদের জানিয়েছেন, বিএলওর কর্মকর্তারা এসেছিলেন। যেহেতু আমাদের সবার বাড়ির ঠিকানা এক তাই দিদির বাড়িতে ফর্ম দিয়ে গেছে। অভিষেকের ফরমও দিদির বাড়িতেই দিয়ে গেছেন।বিভিন্ন মাধ্যমে মুখ্যমন্ত্রী নিজের হাতে এই ফরম নিয়েছেন বলে খবর প্রকাশ হলেও মমতা ব্যানার্জী এ বিষয়ে জানিয়েছেন, গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের এলাকায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে। কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে-রেসিডেন্সির কয়জন ভোটার জেনেছেন এবং ফরম দিয়ে গেছেন।এমনকি দিল্লি গিয়ে প্রতিবাদ জানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক ব্যানার্জী। ভারতের বিহারে এসআইআর কার্যকর করা হয়েছে। এরপর কেন্দ্রীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পশ্চিমবঙ্গসহ ভারতের ১২ রাজ্য ও ৩টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এসআইআর-এর কাজ শুরু হয়েছে।সূত্র: জাগো নিউজএনএন/ ০৬ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×