হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

লিংকরোডে নালার উপর স্থাপনা, উচ্ছেদ করলো প্রশাসন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ০৮:২১ অপরাহ্ন

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড স্টেশনে বিশাল নালা দখল করে নির্মাণাধীন বহুতল মার্কেটের কার্যক্রম বন্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে এ অভিযান চালানো হয়।

এসময় কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে নালার উপর নির্মাণাধীন জাফর আলমের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এলাকাবাসী জানান, লিংক রোড স্টেশনে বনফুল এর পেছনে কাঁচাবাজার সংলগ্ন বিশাল নালাটি দখল করে গত এক মাস ধরে স্থাপনা নির্মাণ করছেন উত্তর মহুরি পাড়ার মৃত মোহাম্মদ হোছনের পুত্র জাফর আলম। তিনি সেখানে সরকারি জমিতে স্থিত নালা ও উপজেলা পরিষদের বরাদ্দে নির্মিত গাইড ওয়াল দখল করে বহুতল মার্কেট নির্মাণ করছেন।

এরপাশে নালা ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছেন গফুর সওদাগর নামের আরেক ব্যক্তি। নালা দখল করে গত কয়েক মাস ধরে সরকারি জমিতে ভরাট ও স্থাপনা নির্মাণ অব্যাহত রাখা হয়। এলাকাবাসীর মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করেন পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

জানতে চাইলে রাশেদুল মজিদ বলেন, ‘নালা দখল করে নালার উপর বহুতল ভবন নির্মাণ চলছে। একই সাথে ভরাট করে নালা ছোট করে ফেলা হয়েছে। সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ চলছে। এ অবস্থা চলতে থাকলে পুরো এলাকা পানিতে প্লাবিত হবে। এটি পরিদর্শন করে প্রশাসনের সংশ্লিষ্ট মহলে অবহিত করার পর প্রশাসন দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এতে বিশাল এলাকা পানিবন্ধি থেকে মুক্ত হবে।’

কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান বলেন, ‘নালা দখলের অভিযোগ পাওয়ার পর দুই দিন আগে পরিদর্শন করা হয়েছে। এরপর আজ স্থাপনা উচ্ছেদ করা হলো। সরকারি জমি দখল ও নালা দখল করে স্থাপনা নির্মাণের কোন সুযোগ নেই।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

লিংকরোডে নালার উপর স্থাপনা, উচ্ছেদ করলো প্রশাসন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

লিংকরোডে নালার উপর স্থাপনা, উচ্ছেদ করলো প্রশাসন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ০৮:২১ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড স্টেশনে বিশাল নালা দখল করে নির্মাণাধীন বহুতল মার্কেটের কার্যক্রম বন্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে এ অভিযান চালানো হয়। এসময় কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে নালার উপর নির্মাণাধীন জাফর আলমের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এলাকাবাসী জানান, লিংক রোড স্টেশনে বনফুল এর পেছনে কাঁচাবাজার সংলগ্ন বিশাল নালাটি দখল করে গত এক মাস ধরে স্থাপনা নির্মাণ করছেন উত্তর মহুরি পাড়ার মৃত মোহাম্মদ হোছনের পুত্র জাফর আলম। তিনি সেখানে সরকারি জমিতে স্থিত নালা ও উপজেলা পরিষদের বরাদ্দে নির্মিত গাইড ওয়াল দখল করে বহুতল মার্কেট নির্মাণ করছেন। এরপাশে নালা ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছেন গফুর সওদাগর নামের আরেক ব্যক্তি। নালা দখল করে গত কয়েক মাস ধরে সরকারি জমিতে ভরাট ও স্থাপনা নির্মাণ অব্যাহত রাখা হয়। এলাকাবাসীর মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করেন পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ। জানতে চাইলে রাশেদুল মজিদ বলেন, ‘নালা দখল করে নালার উপর বহুতল ভবন নির্মাণ চলছে। একই সাথে ভরাট করে নালা ছোট করে ফেলা হয়েছে। সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ চলছে। এ অবস্থা চলতে থাকলে পুরো এলাকা পানিতে প্লাবিত হবে। এটি পরিদর্শন করে প্রশাসনের সংশ্লিষ্ট মহলে অবহিত করার পর প্রশাসন দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এতে বিশাল এলাকা পানিবন্ধি থেকে মুক্ত হবে।’ কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান বলেন, ‘নালা দখলের অভিযোগ পাওয়ার পর দুই দিন আগে পরিদর্শন করা হয়েছে। এরপর আজ স্থাপনা উচ্ছেদ করা হলো। সরকারি জমি দখল ও নালা দখল করে স্থাপনা নির্মাণের কোন সুযোগ নেই।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×