ঢাকা, ০৯ নভেম্বর – বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের আশ্বাসে অনশন ভাঙলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান।
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে সালাহউদ্দিন আহমেদ তাকে অনশন ভাঙান।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
এসময় তিনি তারেককে বলেন, আগামীকাল (সোমবার) আপিল আবেদন করা হবে এবং কয়েকটি অফিসের মধ্যে সংস্কার করা হবে। এখন তোমার অনশন ভাঙা উচিত। এরপর তারেক রহমানকে অ্যাম্বুলেন্সে করে নির্বাচন ভবনের সামনে থেকে সহকর্মীরা নিয়ে যান।
আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন। নির্বাচন কমিশনে রাজনৈতিক দল নিবন্ধনের তালিকায় ‘আমজনতার দলের’ নাম না থাকায় তিনি অনশন শুরু করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তার দল যথাযথ শর্তপূরণ করার পরও নিবন্ধন থেকে বঞ্চিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তারেক দাবি করেন, তার দলের সব পর্যায়ে কার্যক্রম ও কেন্দ্রীয় কার্যালয় থাকা সত্ত্বেও তদন্তে কার্যক্রম খুঁজে না পাওয়ার অজুহাত দেখানো হয়েছে। নিবন্ধন না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন।




মন্তব্য করুন