হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজার ভূমি অধিগ্রহণ এল এ শাখার সার্ভেয়ার ঘুষের ২০ লাখ টাকাসহ আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ জুলাই ২০২২, ০৮:৪৩ অপরাহ্ন

নগদ ২০ লাখ টাকাসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক হয়েছেন কক্সবাজারের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার আতিকুর রহমান।

শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় নগদ টাকাসহ তাকে আটক করা হয়।

দুদুক,কক্সবাজার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার এলএ শাখায় দায়িত্বরত সার্ভেয়ার আতিককে নগদ ২০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে এসব টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

সংশ্লিষ্ট সূত্র মতে, শুক্রবার ১ জুলাই সকাল ৯ টায় বেসরকারি বিমান ইউএস-বাংলার একটি ফ্লাইটে তিনি কক্সবাজার থেকে ঢাকা উদ্দেশ্য রওয়ানা হন। এরপর সকাল ১০ টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নগদ টাকাসহ আটক হন তিনি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

কক্সবাজার এলএ অফিসের মহেশখালী অংশে দায়িত্ব পালন করছিলেন সার্ভেয়ার আতিকুর রহমান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজার ভূমি অধিগ্রহণ এল এ শাখার সার্ভেয়ার ঘুষের ২০ লাখ টাকাসহ আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজার ভূমি অধিগ্রহণ এল এ শাখার সার্ভেয়ার ঘুষের ২০ লাখ টাকাসহ আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ জুলাই ২০২২, ০৮:৪৩ অপরাহ্ন
Print Image
নগদ ২০ লাখ টাকাসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক হয়েছেন কক্সবাজারের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার আতিকুর রহমান। শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় নগদ টাকাসহ তাকে আটক করা হয়। দুদুক,কক্সবাজার সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার এলএ শাখায় দায়িত্বরত সার্ভেয়ার আতিককে নগদ ২০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদে এসব টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। সংশ্লিষ্ট সূত্র মতে, শুক্রবার ১ জুলাই সকাল ৯ টায় বেসরকারি বিমান ইউএস-বাংলার একটি ফ্লাইটে তিনি কক্সবাজার থেকে ঢাকা উদ্দেশ্য রওয়ানা হন। এরপর সকাল ১০ টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নগদ টাকাসহ আটক হন তিনি। কক্সবাজার এলএ অফিসের মহেশখালী অংশে দায়িত্ব পালন করছিলেন সার্ভেয়ার আতিকুর রহমান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×