হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন


লন্ডন, ১০ নভেম্বর – ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা ঘিরে সৃষ্ট সমালোচনার জেরে পদত্যাগ করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাবিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস।

সম্প্রতি বিবিসির সংবাদ পরিবেশনে ‘গুরুতর ও সামগ্রিক পদ্ধতিগত পক্ষপাতিত্ব’ নিয়ে অভিযোগ ওঠে। ডোনাল্ড ট্রাম্প, গাজা ও ট্রান্সজেন্ডারদের অধিকারের মতো সংবেদনশীল বিষয়ে বিবিসির কাভারেজ প্রশ্নবিদ্ধ হওয়ার পর তারা দুইজন পদত্যাগ করেছেন।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

বিবিসির এডিটরিয়াল গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির (ইজিএসসি) সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট বিবিসির সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্বের এই অভিযোগ তোলেন। বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে যখন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বিবিসির একটি অভ্যন্তরীণ নথি প্রকাশ করে। তাতে দেখা যায়, বিবিসির জনপ্রিয় তথ্যচিত্র সিরিজ ‘প্যানোরামা’-তে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণের দুটি অংশ এমনভাবে সম্পাদনা করে জোড়া লাগানো হয়েছিল, যাতে মনে হয় তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের উৎসাহিত করছেন।

এদিকে টিম ডেভি এক বিবৃতিতে বলেছেন, কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।

অন্যদিকে ডেবোরাহ টারনেসও দায়িত্ব স্বীকার করে বলেন, চূড়ান্তভাবে এই দায়ভার আমার। পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পদত্যাগ করলেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ১০ নভেম্বর – ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা ঘিরে সৃষ্ট সমালোচনার জেরে পদত্যাগ করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাবিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরাহ টারনেস।সম্প্রতি বিবিসির সংবাদ পরিবেশনে ‘গুরুতর ও সামগ্রিক পদ্ধতিগত পক্ষপাতিত্ব’ নিয়ে অভিযোগ ওঠে। ডোনাল্ড ট্রাম্প, গাজা ও ট্রান্সজেন্ডারদের অধিকারের মতো সংবেদনশীল বিষয়ে বিবিসির কাভারেজ প্রশ্নবিদ্ধ হওয়ার পর তারা দুইজন পদত্যাগ করেছেন।বিবিসির এডিটরিয়াল গাইডলাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস কমিটির (ইজিএসসি) সাবেক পরামর্শক মাইকেল প্রেসকট বিবিসির সংবাদ পরিবেশনে পক্ষপাতিত্বের এই অভিযোগ তোলেন। বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে যখন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বিবিসির একটি অভ্যন্তরীণ নথি প্রকাশ করে। তাতে দেখা যায়, বিবিসির জনপ্রিয় তথ্যচিত্র সিরিজ ‘প্যানোরামা’-তে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণের দুটি অংশ এমনভাবে সম্পাদনা করে জোড়া লাগানো হয়েছিল, যাতে মনে হয় তিনি ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলায় সমর্থকদের উৎসাহিত করছেন।এদিকে টিম ডেভি এক বিবৃতিতে বলেছেন, কিছু ভুল হয়েছে এবং মহাপরিচালক হিসেবে শেষ পর্যন্ত আমাকে দায় নিতে হবে।অন্যদিকে ডেবোরাহ টারনেসও দায়িত্ব স্বীকার করে বলেন, চূড়ান্তভাবে এই দায়ভার আমার। পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×