হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যারা চাঁদাবাজিতে লিপ্ত, তাদের সঙ্গে জোট করার চেয়ে মরেই যাওয়া ভালো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন


চাঁদপুর, ১০ নভেম্বর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এটি কোনো অর্থ আদেশ বা প্রজ্ঞাপন নয়, বরং এটি জুলাই সনদের আদেশ এবং সেই আদেশ অবশ্যই ড. ইউনূসকে দিতে হবে।

তিনি বলেন, সামনে নির্বাচন বানচালের জন্য নানা ধরনের চক্রান্ত চলছে। নির্বাচন সুষ্ঠু করার রাজনৈতিক দায় আমাদের আছে, তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এনসিপি একাধিকবার মিডিয়া প্রপাগান্ডার শিকার হয়েছে, তবে আমরা সবসময় সত্য তুলে ধরেছি। আমাদের বিরুদ্ধে প্রচার করা হয়েছিল, আমরা নাকি ২০টি আসনের মন্ত্রী পদে জোট করেছি। কিন্তু আমরা শুরু থেকেই বলেছি, এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। কেউ আমাদের সঙ্গে আসতে চাইলে তাকে অবশ্যই সংস্কারপন্থী হতে হবে। যারা সংস্কারে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, জুলাই সনদে বিশ্বাস করে, চাঁদাবাজ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের নিয়েই আমরা জোট করব। যারা মহল্লায় চাঁদাবাজিতে লিপ্ত, তাদের সঙ্গে জোট করার চেয়ে মরেই যাওয়া ভালো।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

সোমবার রাত ৮টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির জেলা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি অনেক কষ্টে দলটি টিকিয়ে রেখেছে। তাদের অনেক নেতা-কর্মী নিজ দলের নেতাদের কারণে কোনঠাসা হয়ে পড়েছেন। তারা অনেক সময় আমাদের বলেন, তোমরা দেশটাকে সঠিক পথে নাও, আমাদের দলটাকে তারা ছিনতাই করে নিয়েছে। আমরা রক্ত ও ঘাম ঝরিয়ে মানুষের ভোটাধিকার ও স্বাধীনতার জন্য আন্দোলন করেছি।

তিনি আরও বলেন, বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ আছেন, যারা কোনো অপরাধমূলক কাজে জড়িত নন তাদের আমরা আমাদের দলে নিতে চাই। যারা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, তারা কখনও চাঁদাবাজি করতে পারে না।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ভালো নির্বাচন হবে। তবে অনেকে ব্যালটের বদলে বুলেট বেছে নিয়েছে। তারা মনে করছে, বুলেটের ভয় দেখিয়ে দেশের মানুষকে ফ্যাসিবাদী শাসনে ঠেলে দেবে। ইতোমধ্যে এনসিপি সম্পর্কে তারা ঘরে ঘরে গিয়ে বলছে যদি এনসিপিতে ভোট দাও, তাহলে নির্বাচনের পর খবর আছে। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যারা ভয় পায়, তারাই মানুষকে ভয় দেখায়। যারা ভয় দেখায়, তারা নিজেদের অস্তিত্ব সংকটে আছে। সাহসী মানুষ কখনও ভয় দেখায় না, তারা জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করে।

সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নাওরোজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম, জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম এবং সঞ্চালনায় ছিলেন জেলা জাতীয় ছাত্রশক্তি নেতা মো. সাগর হোসেন প্রমুখ।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১০ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যারা চাঁদাবাজিতে লিপ্ত, তাদের সঙ্গে জোট করার চেয়ে মরেই যাওয়া ভালো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যারা চাঁদাবাজিতে লিপ্ত, তাদের সঙ্গে জোট করার চেয়ে মরেই যাওয়া ভালো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চাঁদপুর, ১০ নভেম্বর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এটি কোনো অর্থ আদেশ বা প্রজ্ঞাপন নয়, বরং এটি জুলাই সনদের আদেশ এবং সেই আদেশ অবশ্যই ড. ইউনূসকে দিতে হবে।তিনি বলেন, সামনে নির্বাচন বানচালের জন্য নানা ধরনের চক্রান্ত চলছে। নির্বাচন সুষ্ঠু করার রাজনৈতিক দায় আমাদের আছে, তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এনসিপি একাধিকবার মিডিয়া প্রপাগান্ডার শিকার হয়েছে, তবে আমরা সবসময় সত্য তুলে ধরেছি। আমাদের বিরুদ্ধে প্রচার করা হয়েছিল, আমরা নাকি ২০টি আসনের মন্ত্রী পদে জোট করেছি। কিন্তু আমরা শুরু থেকেই বলেছি, এনসিপি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। কেউ আমাদের সঙ্গে আসতে চাইলে তাকে অবশ্যই সংস্কারপন্থী হতে হবে। যারা সংস্কারে বিশ্বাস করে, বাংলাদেশে বিশ্বাস করে, জুলাই সনদে বিশ্বাস করে, চাঁদাবাজ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের নিয়েই আমরা জোট করব। যারা মহল্লায় চাঁদাবাজিতে লিপ্ত, তাদের সঙ্গে জোট করার চেয়ে মরেই যাওয়া ভালো।সোমবার রাত ৮টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির জেলা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি অনেক কষ্টে দলটি টিকিয়ে রেখেছে। তাদের অনেক নেতা-কর্মী নিজ দলের নেতাদের কারণে কোনঠাসা হয়ে পড়েছেন। তারা অনেক সময় আমাদের বলেন, তোমরা দেশটাকে সঠিক পথে নাও, আমাদের দলটাকে তারা ছিনতাই করে নিয়েছে। আমরা রক্ত ও ঘাম ঝরিয়ে মানুষের ভোটাধিকার ও স্বাধীনতার জন্য আন্দোলন করেছি।তিনি আরও বলেন, বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ আছেন, যারা কোনো অপরাধমূলক কাজে জড়িত নন তাদের আমরা আমাদের দলে নিতে চাই। যারা জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, তারা কখনও চাঁদাবাজি করতে পারে না।জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ভালো নির্বাচন হবে। তবে অনেকে ব্যালটের বদলে বুলেট বেছে নিয়েছে। তারা মনে করছে, বুলেটের ভয় দেখিয়ে দেশের মানুষকে ফ্যাসিবাদী শাসনে ঠেলে দেবে। ইতোমধ্যে এনসিপি সম্পর্কে তারা ঘরে ঘরে গিয়ে বলছে যদি এনসিপিতে ভোট দাও, তাহলে নির্বাচনের পর খবর আছে। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই যারা ভয় পায়, তারাই মানুষকে ভয় দেখায়। যারা ভয় দেখায়, তারা নিজেদের অস্তিত্ব সংকটে আছে। সাহসী মানুষ কখনও ভয় দেখায় না, তারা জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করে।সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নাওরোজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম, জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম এবং সঞ্চালনায় ছিলেন জেলা জাতীয় ছাত্রশক্তি নেতা মো. সাগর হোসেন প্রমুখ।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১০ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×