হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাদেশের পরিবেশ এখনও বিদেশি বিনিয়োগের জন্য যথেষ্ট অনুকূল নয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন


ঢাকা, ১১ নভেম্বর – বাংলাদেশের পরিবেশ এখনও বিদেশি বিনিয়োগের জন্য যথেষ্ট অনুকূল নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় তিন এ কথা বলেন।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

রাজধানীর বিস মিলনায়তনে বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্পর্ক জোরদার করা বিষয়ক আলোচনা সভা হয়। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কাজ করা বিভিন্ন পেশার মানুষ।

শুরুতে বাংলাদেশ-ইতালি সম্পর্কের বর্তমান চিত্র ও সম্ভাবনার ওপর গবেষণাপত্র তুলে ধরা হয়। পরে সম্পর্ক জোরদার করতে নানা পরামর্শ দেন আলোচকেরা। দ্বিপাক্ষিক সম্পর্কের কয়েকটি ত্রুটি তুলে ধরেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

তার মতে, অবৈধ অভিবাসন বাংলাদেশি পাসপোর্টের মান নিম্নগামী করার কারণ। একই সঙ্গে বাংলাদেশকে ইতালির গুরুত্বপূর্ণ অভিবাসন অংশীদার মন্তব্য করে অবৈধভাবে ইতালি যেতে নিরুৎসাহিত করেন তিনি।

তিনি বলেন, বিশ্ব র‍্যাংকিংয়ে বাংলাদেশি পাসপোর্টের মান অনেকটাই নিচে। এর জন্য অবৈধ অভিবাসন দায়ী বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, ‘এটি মূলত নির্ভর করে আস্থার ওপর। অনেক বাংলাদেশি অবৈধ পথে বাইরে যান এবং পরে আশ্রয় প্রার্থনা করেন। এটি পাসপোর্ট র‍্যাংকিংয়ের জন্য ক্ষতিকর।’

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১১ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাদেশের পরিবেশ এখনও বিদেশি বিনিয়োগের জন্য যথেষ্ট অনুকূল নয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাদেশের পরিবেশ এখনও বিদেশি বিনিয়োগের জন্য যথেষ্ট অনুকূল নয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ নভেম্বর – বাংলাদেশের পরিবেশ এখনও বিদেশি বিনিয়োগের জন্য যথেষ্ট অনুকূল নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।সোমবার (১০ নভেম্বর) রাজধানীতে এক আলোচনা সভায় তিন এ কথা বলেন।রাজধানীর বিস মিলনায়তনে বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্পর্ক জোরদার করা বিষয়ক আলোচনা সভা হয়। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কাজ করা বিভিন্ন পেশার মানুষ।শুরুতে বাংলাদেশ-ইতালি সম্পর্কের বর্তমান চিত্র ও সম্ভাবনার ওপর গবেষণাপত্র তুলে ধরা হয়। পরে সম্পর্ক জোরদার করতে নানা পরামর্শ দেন আলোচকেরা। দ্বিপাক্ষিক সম্পর্কের কয়েকটি ত্রুটি তুলে ধরেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।তার মতে, অবৈধ অভিবাসন বাংলাদেশি পাসপোর্টের মান নিম্নগামী করার কারণ। একই সঙ্গে বাংলাদেশকে ইতালির গুরুত্বপূর্ণ অভিবাসন অংশীদার মন্তব্য করে অবৈধভাবে ইতালি যেতে নিরুৎসাহিত করেন তিনি।তিনি বলেন, বিশ্ব র‍্যাংকিংয়ে বাংলাদেশি পাসপোর্টের মান অনেকটাই নিচে। এর জন্য অবৈধ অভিবাসন দায়ী বলে মনে করেন তিনি।তিনি আরও বলেন, ‘এটি মূলত নির্ভর করে আস্থার ওপর। অনেক বাংলাদেশি অবৈধ পথে বাইরে যান এবং পরে আশ্রয় প্রার্থনা করেন। এটি পাসপোর্ট র‍্যাংকিংয়ের জন্য ক্ষতিকর।’সূত্র: আরটিভি নিউজএনএন/ ১১ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×