হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন


সিলেট, ১১ নভেম্বর – বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম টেস্ট মাঠে গড়াচ্ছে। কোন দল আগে ব্যাটিং-বোলিং করবে, তা নির্ধারণে হয়ে গেল টস। সিলেটে টসে হেরেছে বাংলাদেশ। তারা বোলিং পেয়েছে। আগে ব্যাটিং করবে আয়ারল্যান্ড।

এই ম্যাচে বাংলাদেশের টেস্ট ক্যাপ পেলেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। বাংলাদেশের হয়ে শুধু টি–টোয়েন্টি খেলেছেন তিনি। লম্বা সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে পারফর্ম করছিলেন মুরাদ। ৩৯টি ম্যাচ খেলে ১৬৫ উইকেট নিয়েছেন ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের এই ক্রিকেটার। মুরাদকে টেস্ট ক্যাপ পরান আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

দুই পেসার ও তিন স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ড দলে অভিষেক হচ্ছে জর্ডান নিল ও কেড কারমাইকেলের। ১৯ বছর বয়সী নিলের অভিষেক হচ্ছে আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে।

২০২৩ সালের এপ্রিলে দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল। মিরপুরে সেই ম্যাচে চার দিনেই জিতেছিল বাংলাদেশ।

২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটি আয়ারল্যান্ডের ১১তম ম্যাচ। তিনটি জিতেছে তারা, হেরেছে সাতটি। এনিয়ে দ্বিতীয়বার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে তারা। আগেরটিতে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১১ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ১১ নভেম্বর – বাংলাদেশ ও আয়ারল্যান্ডের প্রথম টেস্ট মাঠে গড়াচ্ছে। কোন দল আগে ব্যাটিং-বোলিং করবে, তা নির্ধারণে হয়ে গেল টস। সিলেটে টসে হেরেছে বাংলাদেশ। তারা বোলিং পেয়েছে। আগে ব্যাটিং করবে আয়ারল্যান্ড।এই ম্যাচে বাংলাদেশের টেস্ট ক্যাপ পেলেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। বাংলাদেশের হয়ে শুধু টি–টোয়েন্টি খেলেছেন তিনি। লম্বা সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে পারফর্ম করছিলেন মুরাদ। ৩৯টি ম্যাচ খেলে ১৬৫ উইকেট নিয়েছেন ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের এই ক্রিকেটার। মুরাদকে টেস্ট ক্যাপ পরান আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।দুই পেসার ও তিন স্পিনারকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ড দলে অভিষেক হচ্ছে জর্ডান নিল ও কেড কারমাইকেলের। ১৯ বছর বয়সী নিলের অভিষেক হচ্ছে আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে।২০২৩ সালের এপ্রিলে দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল। মিরপুরে সেই ম্যাচে চার দিনেই জিতেছিল বাংলাদেশ।২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটি আয়ারল্যান্ডের ১১তম ম্যাচ। তিনটি জিতেছে তারা, হেরেছে সাতটি। এনিয়ে দ্বিতীয়বার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে তারা। আগেরটিতে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১১ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×