ঢাকা, ১১ নভেম্বর – বাংলাদেশ রেলওয়েসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসন ক্যাডারের ছয় কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করেছে সরকার।
মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক
প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তা হলেন শিমুল কুমার সাহা, শফিকুল ইসলাম, মো. নাজমুল হুদা, মিজ আবিদা সুলতানা, মো. মনজুর হোসেন ও মো. খোরশেদ আলম চৌধুরী।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ছয় কর্মকর্তাক নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করে মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।
ক্ষমতা অর্পনের শর্তে বলা হয়, জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনে তার অধিক্ষেত্রে অন্যান্য সংস্থায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতাপ্রাপ্ত আইনে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন। ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার পূর্বে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন।




মন্তব্য করুন