হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে যা বললেন মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন


ঢাকা, ১২ নভেম্বর – দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা সংকট তৈরি করা হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। সেটার কোনো প্রয়োজন ছিল না। আমি মনে করি- এই সংকটটা উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ। এই দিনের ফলে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

জাতীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই যে একটা সংকট তৈরি হয়েছে, এটা অপ্রয়োজনীয় সংকট। এটার কোনো প্রয়োজন ছিল না। উদ্দেশ্যমূলকভাবে এ সংকট তৈরি করা হয়েছে বলে আমি মনে করি।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ সে পথকে বাধাগ্রস্ত করা; বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সে নির্বাচন বাধাগ্রস্ত করা এবং জনগণের ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলার জন্যই এ সংকট তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব, এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামী সহকারী মহাসচিব এহসান মাহবুব জুবায়ের, গণফোরামের সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী এবং জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

আলোচনা সভা সঞ্চালনা করেন বিএনপির প্রচার-বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাত্তার পাটোয়ারী।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১২ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে যা বললেন মির্জা ফখরুল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে যা বললেন মির্জা ফখরুল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ নভেম্বর – দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একটা সংকট তৈরি করা হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট। সেটার কোনো প্রয়োজন ছিল না। আমি মনে করি- এই সংকটটা উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ। এই দিনের ফলে বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।জাতীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই যে একটা সংকট তৈরি হয়েছে, এটা অপ্রয়োজনীয় সংকট। এটার কোনো প্রয়োজন ছিল না। উদ্দেশ্যমূলকভাবে এ সংকট তৈরি করা হয়েছে বলে আমি মনে করি।বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ সে পথকে বাধাগ্রস্ত করা; বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সে নির্বাচন বাধাগ্রস্ত করা এবং জনগণের ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলার জন্যই এ সংকট তৈরি করা হয়েছে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব, এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামী সহকারী মহাসচিব এহসান মাহবুব জুবায়ের, গণফোরামের সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী এবং জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।আলোচনা সভা সঞ্চালনা করেন বিএনপির প্রচার-বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাত্তার পাটোয়ারী।সূত্র: জাগো নিউজএনএন/ ১২ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×