হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দেশের পরিস্থিতি এখনো ভালো আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন


পটুয়াখালী, ১৬ নভেম্বর – অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের পরিস্থিতি এখনো ভালো আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে। তিনি মনে করেন, সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে এবং পুলিশের মনোভাব ও মনোবলের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ট্যুরিজম পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

তিনি বলেন, সবাই যদি সহযোগিতা করে এবং সবাই যদি নিজের কাজটা ভালোভাবে করে তাহলে নির্বাচন সুষ্ঠভাবে হবে। বর্তমানে যে অবস্থা আছে তাতে নির্বাচন করতে কোনো অসুবিধা নেই। নির্বাচনকালীন সময় এরকমের ছোটোখাটো ধরনের ঘটনা সব সময়ই ঘটে। বর্তমানে কোনো অস্থিরতা নেই।

সমুদ্র নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী অত্যন্ত সক্রিয় রয়েছে। তবে অনেক সময় জেলেরা মাছ শিকারের সময় অজান্তেই মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় তাদের আটক হওয়ার ঘটনা ঘটে। আমরা জেলেদের প্রণোদনা বাড়ানোর চেষ্টা করছি।

কৃষি বিষয়ে উপদেষ্টা বলেন, এ বছর দেশে আমনের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরাই জাতির মেরুদণ্ড। তাদের উৎপাদিত ফসলের উপরই আমাদের জীবন-জীবিকা নির্ভরশীল; কিন্তু তাদের সুখ-দুঃখের কথা অধিকাংশ সময়েই কেউ তুলে ধরে না।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৬ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দেশের পরিস্থিতি এখনো ভালো আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দেশের পরিস্থিতি এখনো ভালো আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পটুয়াখালী, ১৬ নভেম্বর – অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের পরিস্থিতি এখনো ভালো আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে। তিনি মনে করেন, সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে এবং পুলিশের মনোভাব ও মনোবলের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ট্যুরিজম পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, সবাই যদি সহযোগিতা করে এবং সবাই যদি নিজের কাজটা ভালোভাবে করে তাহলে নির্বাচন সুষ্ঠভাবে হবে। বর্তমানে যে অবস্থা আছে তাতে নির্বাচন করতে কোনো অসুবিধা নেই। নির্বাচনকালীন সময় এরকমের ছোটোখাটো ধরনের ঘটনা সব সময়ই ঘটে। বর্তমানে কোনো অস্থিরতা নেই।সমুদ্র নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী অত্যন্ত সক্রিয় রয়েছে। তবে অনেক সময় জেলেরা মাছ শিকারের সময় অজান্তেই মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ায় তাদের আটক হওয়ার ঘটনা ঘটে। আমরা জেলেদের প্রণোদনা বাড়ানোর চেষ্টা করছি।কৃষি বিষয়ে উপদেষ্টা বলেন, এ বছর দেশে আমনের উৎপাদন ভালো হয়েছে। কৃষকরাই জাতির মেরুদণ্ড। তাদের উৎপাদিত ফসলের উপরই আমাদের জীবন-জীবিকা নির্ভরশীল; কিন্তু তাদের সুখ-দুঃখের কথা অধিকাংশ সময়েই কেউ তুলে ধরে না।সূত্র: জাগো নিউজএনএন/ ১৬ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×