হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিলো দখলদার ইসরায়েল, ফিলিস্তিনিদের ওপর কারফিউ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন


জেরুজালেম, ১৬ নভেম্বর – ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ মুসল্লিদের জন্য বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে শহরজুড়ে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করেছে ইসরায়েল। অবৈধ ইসরায়েলি বসতকারীদের একটি ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

হেবরন ডিফেন্স কমিটির সদস্য ও এলাকার বাসিন্দা আরেফ জাবের জানান, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে শহরের একাধিক পাড়া-মহল্লায় কারফিউ আরোপ করে সেনাবাহিনী। একই সঙ্গে পুরোনো শহরের দিকে যাওয়া সব চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়, যাতে ফিলিস্তিনিরা এলাকায় ঢুকতে বা বের হতে না পারেন।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

এ কারণে অনেক বাসিন্দা নিজ বাড়িতে ফিরতে না পেরে হেব্রনের অন্য জায়গায় রাত কাটাতে বাধ্য হন বলে জানান জাবের।

তিনি আরও বলেন, শুক্রবার রাত ও রোববার (১৬ নভেম্বর) সকাল মিলিয়ে শত শত অবৈধ বসতকারী ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী নিয়ে পুরোনো শহরে প্রবেশ করে। তারা শহরের রাস্তায় ‘উসকানিমূলক’ মিছিলও করে।

জাবের দাবি করেন, এসব পদক্ষেপ ইসরায়েলের সেই চেষ্টারই অংশ, যার মাধ্যমে তারা ইব্রাহিমি মসজিদটিকে একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগে) রূপান্তরিত করতে চাইছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিলো দখলদার ইসরায়েল, ফিলিস্তিনিদের ওপর কারফিউ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিলো দখলদার ইসরায়েল, ফিলিস্তিনিদের ওপর কারফিউ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] জেরুজালেম, ১৬ নভেম্বর – ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ মুসল্লিদের জন্য বন্ধ করে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে শহরজুড়ে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করেছে ইসরায়েল। অবৈধ ইসরায়েলি বসতকারীদের একটি ধর্মীয় উৎসব পালনের সুযোগ করে দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।হেবরন ডিফেন্স কমিটির সদস্য ও এলাকার বাসিন্দা আরেফ জাবের জানান, শুক্রবার (১৫ নভেম্বর) সকালে শহরের একাধিক পাড়া-মহল্লায় কারফিউ আরোপ করে সেনাবাহিনী। একই সঙ্গে পুরোনো শহরের দিকে যাওয়া সব চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়, যাতে ফিলিস্তিনিরা এলাকায় ঢুকতে বা বের হতে না পারেন।এ কারণে অনেক বাসিন্দা নিজ বাড়িতে ফিরতে না পেরে হেব্রনের অন্য জায়গায় রাত কাটাতে বাধ্য হন বলে জানান জাবের।তিনি আরও বলেন, শুক্রবার রাত ও রোববার (১৬ নভেম্বর) সকাল মিলিয়ে শত শত অবৈধ বসতকারী ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনী নিয়ে পুরোনো শহরে প্রবেশ করে। তারা শহরের রাস্তায় ‘উসকানিমূলক’ মিছিলও করে।জাবের দাবি করেন, এসব পদক্ষেপ ইসরায়েলের সেই চেষ্টারই অংশ, যার মাধ্যমে তারা ইব্রাহিমি মসজিদটিকে একটি ইহুদি উপাসনালয়ে (সিনাগগে) রূপান্তরিত করতে চাইছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×