হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন


ঢাকা, ১৬ নভেম্বর – রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনেসহ পল্লবী, হাতিরঝিল, মৌচাক ও মিরপুরের পর এবার বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ।

তিনি বলেন, ‘রাতে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।‌ এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে। আমরা জেনেছি দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।

এর আগে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনেসহ পল্লবী, হাতিরঝিল, মৌচাক ও মিরপুরসহ পাঁচস্থানে হাতবোমা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল থেকে রাত ৮টা ২০ মিনিটের মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। এর মধ্যে রাত ৮টা ২০ মিনিটের দিকে এডিবি ভবনের সামনে একটি হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এছাড়া সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুরের পল্লবী থানা এলাকায় মেট্রোরেলের স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজন ও পুলিশ সেখানে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পল্লবী থানার ওমি মফিজুর রহমান বলেন, মেট্রোরেলের একটি পিলারের নিচে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সেটি ককটেল নয় চকলেট পটকা, তার ওপরে স্কচটেপ মারা হয়েছে। ভীতি সৃষ্টি করার জন্য এই বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

এদিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেতুর পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, সন্ধ্যার পরে হাতিরঝিল মধুবাগ ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এবার বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার বিমানবন্দর রেলস্টেশন ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ নভেম্বর – রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনেসহ পল্লবী, হাতিরঝিল, মৌচাক ও মিরপুরের পর এবার বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ।তিনি বলেন, ‘রাতে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।‌ এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে। আমরা জেনেছি দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।এর আগে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনেসহ পল্লবী, হাতিরঝিল, মৌচাক ও মিরপুরসহ পাঁচস্থানে হাতবোমা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল থেকে রাত ৮টা ২০ মিনিটের মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। এর মধ্যে রাত ৮টা ২০ মিনিটের দিকে এডিবি ভবনের সামনে একটি হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এছাড়া সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুরের পল্লবী থানা এলাকায় মেট্রোরেলের স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে স্থানীয় লোকজন ও পুলিশ সেখানে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।পল্লবী থানার ওমি মফিজুর রহমান বলেন, মেট্রোরেলের একটি পিলারের নিচে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সেটি ককটেল নয় চকলেট পটকা, তার ওপরে স্কচটেপ মারা হয়েছে। ভীতি সৃষ্টি করার জন্য এই বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।এদিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সেতুর পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, সন্ধ্যার পরে হাতিরঝিল মধুবাগ ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×