ঢাকা, ১৬ নভেম্বর – রাজধানীর কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা গেছে, যেখানে ককটেল বিস্ফোরণ ঘটেছে, সেটি তেজগাঁও থানার মধ্যে পড়েছে।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
তবে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি কলাবাগান থানা এলাকায় ঘটেছে।
এর আগে আজ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণে আবদুল বাসির (৫০) নামের এক পথচারী আহত হন।
আগের দিন শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হাতিরঝিলের মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। এরপর রাত ৮টা ২০ মিনিটের দিকে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৬ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন