হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ধানমন্ডি-৩২ নম্বরে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন


ঢাকা, ১৭ নভেম্বর – ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে যাওয়া শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ।‌ সেখানে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সেখানে পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা-ধাওয়া চলছিল।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

সরেজমিনে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ দণ্ড ফাঁসির আদেশ দেওয়ার পর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি আবারো ভাঙতে যান আন্দোলনকারীরা। ‌পরে তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বর্তমানে আন্দোলনকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা-ধাওয়া চলছে। ওই এলাকার ‌ পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।

দুপুরে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২-এর দিকে রওনা হন বাড়িটি ভাঙার জন্য। পরে দুপুরের দিকে ‌এস্কাভেটর নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২ নম্বর এলাকার প্রবেশমুখে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। এ সময় ছাত্র-জনতা পুলিশকে ধাওয়া দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে সেনাবাহিনী ধানমন্ডি ৩২-এর আশপাশের পুরো সড়ক ঘিরে কড়া অবস্থান নেয়। অন্যদিকে এস্কাভেটর নিয়ে অবস্থান নেওয়া ছাত্র জনতা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তোলে। তাদের স্লোগানের মধ্যে ছিল- ‘মুজিববাদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘৩২ নম্বর বাড়িটি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ধানমন্ডি-৩২ নম্বরে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ধানমন্ডি-৩২ নম্বরে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ নভেম্বর – ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে যাওয়া শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ।‌ সেখানে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সেখানে পুলিশ-শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা-ধাওয়া চলছিল।সরেজমিনে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সর্বোচ্চ দণ্ড ফাঁসির আদেশ দেওয়ার পর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়ি আবারো ভাঙতে যান আন্দোলনকারীরা। ‌পরে তাদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ার ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বর্তমানে আন্দোলনকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা-ধাওয়া চলছে। ওই এলাকার ‌ পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।দুপুরে ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২-এর দিকে রওনা হন বাড়িটি ভাঙার জন্য। পরে দুপুরের দিকে ‌এস্কাভেটর নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২ নম্বর এলাকার প্রবেশমুখে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। এ সময় ছাত্র-জনতা পুলিশকে ধাওয়া দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।এর আগে সেনাবাহিনী ধানমন্ডি ৩২-এর আশপাশের পুরো সড়ক ঘিরে কড়া অবস্থান নেয়। অন্যদিকে এস্কাভেটর নিয়ে অবস্থান নেওয়া ছাত্র জনতা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করে তোলে। তাদের স্লোগানের মধ্যে ছিল- ‘মুজিববাদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘৩২ নম্বর বাড়িটি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×