হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ জুলাই ২০২২, ০১:২৭ অপরাহ্ন

তিন দফা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ১৩ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১০৫ রান। ১৫ বলে সাকিবের ব্যাট থেকে আসে ২৯ রান। আর সোহানের ২৫ রানে ১০০’র গণ্ডি পেরোয় বাংলাদেশ। পরে তৃতীয় দফায় বৃষ্টি নামলে দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

ডমিনিকার আকাশে শুক্রবার (২ জুলাই) থেকেই ছিল মেঘের আনাগোনা। সেই মেঘ থেকে ঝরেছে বৃষ্টিও। যার প্রভাব পড়ে উইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা পর শুরু হয় খেলা। বৃষ্টির বাগড়ায় প্রথম দফায় খেলা নেমে আসে ১৬ ওভারে।

টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২ রানেই বিদায় নেন ওপেনার মুনিম শাহরিয়ার। দ্বিতীয় উইকেট জুটিতে এনামুল হক বিজয়কে নিয়ে প্রতিরোধের ইঙ্গিত দেন সাকিব আল হাসান। তবে ১০ বলে ১৬ রান করা বিজয় সাজঘরে ফেরেন ওবেদ ম্যাকয়ের বলে এলবিডব্লিউর শিকার হয়ে। সুবিধা করতে পারেননি লিটন দাসও। ৬০ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। আশা জাগিয়েও হতাশ করেন সাকিব আল হাসান। ওয়ালশের গুগলিতে উইকেটের পিছনে ক্যাচ দেয়ার আগে ১৫ বলে ২টি করে চার ও ছয়ে সাকিব করেন ২৯ রান।

৭.৪ ওভারে আবারও বৃষ্টি হানা দিলে দ্বিতীয় দফায় খেলা নেমে আসে ১৪ ওভারে। নুরুল হাসান সোহানের ব্যাটে ১০০’র কোটা পার করে বাংলাদেশ। ওডেন স্মিথের বলে আউট হওয়ার আগে সোহান করেন ১৬ বলে ২৫ রান। এরপর তৃতীয় দফা বৃষ্টিতে ১৩ ওভারেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। স্কোরবোর্ডে তখন ৮ উইকেটে ১০৫ রান। রোববার (৩ জুলাই) একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি থাকায় দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
যমুনা টিভি অনলাইন

আরও পড়ুন

একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, যাচাই-বাছাইয়ের জন্য স্থগিত আরও ৪টি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ জুলাই ২০২২, ০১:২৭ অপরাহ্ন
Print Image
তিন দফা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ১৩ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১০৫ রান। ১৫ বলে সাকিবের ব্যাট থেকে আসে ২৯ রান। আর সোহানের ২৫ রানে ১০০’র গণ্ডি পেরোয় বাংলাদেশ। পরে তৃতীয় দফায় বৃষ্টি নামলে দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ডমিনিকার আকাশে শুক্রবার (২ জুলাই) থেকেই ছিল মেঘের আনাগোনা। সেই মেঘ থেকে ঝরেছে বৃষ্টিও। যার প্রভাব পড়ে উইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতে। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় পৌনে দুই ঘণ্টা পর শুরু হয় খেলা। বৃষ্টির বাগড়ায় প্রথম দফায় খেলা নেমে আসে ১৬ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ২ রানেই বিদায় নেন ওপেনার মুনিম শাহরিয়ার। দ্বিতীয় উইকেট জুটিতে এনামুল হক বিজয়কে নিয়ে প্রতিরোধের ইঙ্গিত দেন সাকিব আল হাসান। তবে ১০ বলে ১৬ রান করা বিজয় সাজঘরে ফেরেন ওবেদ ম্যাকয়ের বলে এলবিডব্লিউর শিকার হয়ে। সুবিধা করতে পারেননি লিটন দাসও। ৬০ রানের মধ্যে আরও ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। আশা জাগিয়েও হতাশ করেন সাকিব আল হাসান। ওয়ালশের গুগলিতে উইকেটের পিছনে ক্যাচ দেয়ার আগে ১৫ বলে ২টি করে চার ও ছয়ে সাকিব করেন ২৯ রান। ৭.৪ ওভারে আবারও বৃষ্টি হানা দিলে দ্বিতীয় দফায় খেলা নেমে আসে ১৪ ওভারে। নুরুল হাসান সোহানের ব্যাটে ১০০’র কোটা পার করে বাংলাদেশ। ওডেন স্মিথের বলে আউট হওয়ার আগে সোহান করেন ১৬ বলে ২৫ রান। এরপর তৃতীয় দফা বৃষ্টিতে ১৩ ওভারেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। স্কোরবোর্ডে তখন ৮ উইকেটে ১০৫ রান। রোববার (৩ জুলাই) একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি থাকায় দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। যমুনা টিভি অনলাইন

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×