ঢাকা, ১৭ নভেম্বর – মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়ার পরপরেই রাজধানীর শাহবাগে তা প্রতীকীভাবে কার্যকর করেছে একটি সংগঠন।
তারা সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে এ প্রতীকী ফাঁসির কার্যকরের দৃশ্য মঞ্চায়ন করে।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
ঘটনাস্থলে দেখা যায়, মৌলিক বাংলা নামের একটি সংগঠনের কর্মীরা নারীর মতো একটি কুশপুত্তলিকাকে জল্লাদের সাজে দুজন ধরে ফাঁসির মঞ্চে তুলছেন। পুতুলটির মুখে শেখ হাসিনার ছবি লাগানো।
এরপর সেটির মুখে কালো কাপড় পেঁচিয়ে দেওয়া হয়। এসময় একজনকে ম্যাজিস্ট্রেটের ভূমিকায় রুমাল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি রুমাল ছেড়ে দেওয়ার পর জল্লাদের ভূমিকায় থাকা দুজন পুতুলটিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেন।
আয়োজকরা জানান, তারা এই দৃশ্য মঞ্চায়ন করে মূলত সরকারকে অভয় দিচ্ছেন। যাতে সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অনুরূপ দৃশ্য দেশবাসীকে দেখাতে পারে।
রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৭ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন