ঢাকা, ১৮ নভেম্বর – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন আগামী ২০ নভেম্বর। মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনটি নিয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা: উচ্চপর্যায়ের টাস্কফোর্সকে আরও ৬ মাসের সময় দিলেন হাই কোর্ট
এ নির্দেশ ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীদের পালনের কথাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৮ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন