হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সৌদি আরবকে ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে ঘোষণা করলেন ট্রাম্প

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ১৯ নভেম্বর – সৌদি আরবকে সামরিক জোট ন্যাটোর বাইরে প্রধান মিত্র হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবকে “প্রধান নন-ন্যাটো মিত্র” হিসেবে ঘোষণা করছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে ডিনারের সময় ট্রাম্প বলেন, “আমরা সামরিক সহযোগিতাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছি। সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে ঘোষণা করা হচ্ছে, এটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

সংবাদমাধ্যম বলছে, দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা দেওয়া হলো। সৌদি সংবাদমাধ্যম এটিকে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে দুই দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।

হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, ক্রাউন প্রিন্সের ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষা খাতে আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সৌদি আরবকে ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে ঘোষণা করলেন ট্রাম্প

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সৌদি আরবকে ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে ঘোষণা করলেন ট্রাম্প

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১৯ নভেম্বর – সৌদি আরবকে সামরিক জোট ন্যাটোর বাইরে প্রধান মিত্র হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা দিয়েছেন তিনি।ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবকে “প্রধান নন-ন্যাটো মিত্র” হিসেবে ঘোষণা করছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে ডিনারের সময় ট্রাম্প বলেন, “আমরা সামরিক সহযোগিতাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছি। সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে ঘোষণা করা হচ্ছে, এটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”সংবাদমাধ্যম বলছে, দুই দেশের মধ্যে নতুন কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর এই ঘোষণা দেওয়া হলো। সৌদি সংবাদমাধ্যম এটিকে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে, যা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধিতে দুই দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, ক্রাউন প্রিন্সের ওয়াশিংটন সফরে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রতিরক্ষা খাতে আরও কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৯ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×