হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হাদিয়া দিয়ে ভোট আদায়ের চেষ্টা, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:-
আসন্ন কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর নির্বাচনকে সামনে রেখে কিছু প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে হাদিয়া বা উপহারসামগ্রী দিয়ে ভোটার প্রভাবিত করার অভিযোগ উঠেছে। ভোটারদের একাংশ জানায়, ভোটারদের হাতে নগদ অর্থ, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছে কয়েকজন প্রার্থী।

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের উপহার, নগদ অর্থ বা প্রলোভন দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা রয়েছে—প্রার্থী বা তার কর্মীরা যদি এ ধরনের কাজ করেন, তবে তা নির্বাচনি আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।

এদিকে সচেতন নাগরিক সমাজ বলছে, হাদিয়া বা নানা ধরনের লোভনীয় প্রস্তাব দিয়ে ভোটারকে প্রভাবিত করা শুধু বেআইনি নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করে। তারা ভোটারদের আহ্বান জানিয়েছেন—কোনো প্রলোভনে নয়, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার।

নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এ অবস্থায় আচরণবিধি যথাযথভাবে পালন নিশ্চিত করতে প্রশাসন, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে আরও সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন বিভিন্ন মহল।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

এ বিষয়ে উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, অর্থ লেনদেন সংক্রান্ত অনিয়মগুলো তিনি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছেন।

shahid

shahid

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

হাদিয়া দিয়ে ভোট আদায়ের চেষ্টা, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হাদিয়া দিয়ে ভোট আদায়ের চেষ্টা, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:- আসন্ন কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর নির্বাচনকে সামনে রেখে কিছু প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে হাদিয়া বা উপহারসামগ্রী দিয়ে ভোটার প্রভাবিত করার অভিযোগ উঠেছে। ভোটারদের একাংশ জানায়, ভোটারদের হাতে নগদ অর্থ, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছে কয়েকজন প্রার্থী। নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের উপহার, নগদ অর্থ বা প্রলোভন দেখানো সম্পূর্ণ নিষিদ্ধ। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা রয়েছে—প্রার্থী বা তার কর্মীরা যদি এ ধরনের কাজ করেন, তবে তা নির্বাচনি আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে। এদিকে সচেতন নাগরিক সমাজ বলছে, হাদিয়া বা নানা ধরনের লোভনীয় প্রস্তাব দিয়ে ভোটারকে প্রভাবিত করা শুধু বেআইনি নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করে। তারা ভোটারদের আহ্বান জানিয়েছেন—কোনো প্রলোভনে নয়, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। এ অবস্থায় আচরণবিধি যথাযথভাবে পালন নিশ্চিত করতে প্রশাসন, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোকে আরও সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন বিভিন্ন মহল। এ বিষয়ে উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, অর্থ লেনদেন সংক্রান্ত অনিয়মগুলো তিনি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×