ঢাকা, ২০ নভেম্বর – রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েছেন এক বিচারক। তার কাছ থেকে মোবাইল ফোনের পাশাপাশি চশমাও ছিনিয়ে নিয়ে গেছে তিন ছিনতাইকারী।
বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে।
ছেলেকে নিয়ে সংসদে মির্জা আব্বাস, রাজনীতিতে আসা নিয়ে যা বললেন
ভুক্তভোগী অরুনাভ চক্রবর্তী একজন সিনিয়র জেলা ও দায়রা জজ।
পুলিশ সূত্রে জানা গেছে, বিচারক অরুনাভ চক্রবর্তী রাতে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে হুমকি-ধমকি দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যায়। এমনকি চোখের চশমাটিও ছিনিয়ে নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, সংসদ ভবন এলাকা থেকে একটি মোবাইল ও বিচারকের চশমা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তিনি থানায় একটি অভিযোগ দিয়েছেন। এই ঘটনায় আমরা মোবাইল উদ্ধারে কাজ করছি।




মন্তব্য করুন