হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের সড়কে পড়ল গাড়ি, পথচারী নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ২০ নভেম্বর – চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) রেলিং ভেঙে টয়োটা হ্যারিয়ার ব্র‍্যান্ডের একটি গাড়ি নিচের সড়কে পড়ে গেছে। এ ঘটনায় শফিক (৫৪) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বন্দর থানার নিমতলা মোড়ে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় নতুন ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ১২০০

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান, প্রাইভেট কারটি বিমানবন্দরের দিক থেকে এক্সপ্রেসওয়ে ধরে আগ্রাবাদের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় সেটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান এ প্রতিবেদককে বলেন, এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচের সড়কে পড়ে গেলে কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত এক পথচারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের সড়কে পড়ল গাড়ি, পথচারী নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচের সড়কে পড়ল গাড়ি, পথচারী নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২০ নভেম্বর – চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কের (চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে) রেলিং ভেঙে টয়োটা হ্যারিয়ার ব্র‍্যান্ডের একটি গাড়ি নিচের সড়কে পড়ে গেছে। এ ঘটনায় শফিক (৫৪) নামে এক পথচারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বন্দর থানার নিমতলা মোড়ে এ ঘটনা ঘটে। একই ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান, প্রাইভেট কারটি বিমানবন্দরের দিক থেকে এক্সপ্রেসওয়ে ধরে আগ্রাবাদের দিকে যাচ্ছিল। নিমতলা মোড় অতিক্রম করার সময় সেটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।চট্টগ্রাম নগর পুলিশ বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান এ প্রতিবেদককে বলেন, এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচের সড়কে পড়ে গেলে কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত এক পথচারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২০ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×