হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শেখ হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য গুরুত্বহীন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন


পঞ্চগড়, ২১ নভেম্বর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ যত অপরাধ করেছে তার তুলনায় এই শান্তি খুবই নগণ্য। ভারত যতদিন ফাঁসির দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেবে না ততদিন বাংলাদেশ নিয়ে তাদের মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সারজিস আলম বলেন, আমরা এই রায় কার্যকরের অপেক্ষায় রয়েছি। আমরা আশা করি, তার রায় কার্যকরের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে ও একজন স্বৈরাচারকে ফাঁসিতে ঝুলতে দেখার মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, সরকার এরই মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি পালন করেছে। তারা জুলাই গণহত্যার নির্দেশদাতা অসংখ্য খুনের খুনি শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া শেষ করেছে। এটি সরকারের একটি সফলতা। পাশাপাশি জুলাই সনদ, গণভোট ও নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো পরিষ্কার করে প্রতিশ্রুতি অনেকাংশে পূরণ করেছে। আমরা জুলাই সনদের বাস্তবায়ন ও মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের পথে যেতে চাই এবং একটি সুষ্ঠু গণভোট চাই।

তিনি বলেন, আগামীতে বাংলাদেশে করাপটেড সিস্টেমগুলো সংস্কারের বিপক্ষে যারা থাকবে, গণভোটে যারা ‘না’ এর পক্ষে থাকবে তারা বাংলাদেশপন্থি হতে পারে না। আগামীতে এনসিপি তাদের সঙ্গে পথ চলতে পারে যারা সংস্কারের পক্ষে থাকবে, গণভোটের পক্ষে থাকবে ও বিচারিক প্রক্রিয়া বাস্তবায়নের পক্ষে থাকবে। সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাইবো এই নির্বাচনে যদি তারা লেভেল প্লেয়িং ফিল্ড করতে চায় ও ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে চায় তাহলে বাংলাদেশে প্রশাসনকে আইনশৃঙ্খলা বাহিনীকে এবং নির্বাচন সংশ্লিষ্ট অফিসারসহ যারা থাকবেন তাদের প্রত্যেকের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

শেখ হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য গুরুত্বহীন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শেখ হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য গুরুত্বহীন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পঞ্চগড়, ২১ নভেম্বর – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা খুন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ যত অপরাধ করেছে তার তুলনায় এই শান্তি খুবই নগণ্য। ভারত যতদিন ফাঁসির দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেবে না ততদিন বাংলাদেশ নিয়ে তাদের মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারীতে ঐতিহ্যবাহী আলোয়াখোয়া রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।সারজিস আলম বলেন, আমরা এই রায় কার্যকরের অপেক্ষায় রয়েছি। আমরা আশা করি, তার রায় কার্যকরের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে ও একজন স্বৈরাচারকে ফাঁসিতে ঝুলতে দেখার মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবো।তিনি আরও বলেন, সরকার এরই মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি পালন করেছে। তারা জুলাই গণহত্যার নির্দেশদাতা অসংখ্য খুনের খুনি শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া শেষ করেছে। এটি সরকারের একটি সফলতা। পাশাপাশি জুলাই সনদ, গণভোট ও নোট অফ ডিসেন্টের যে বিষয়গুলো পরিষ্কার করে প্রতিশ্রুতি অনেকাংশে পূরণ করেছে। আমরা জুলাই সনদের বাস্তবায়ন ও মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নের পথে যেতে চাই এবং একটি সুষ্ঠু গণভোট চাই।তিনি বলেন, আগামীতে বাংলাদেশে করাপটেড সিস্টেমগুলো সংস্কারের বিপক্ষে যারা থাকবে, গণভোটে যারা ‘না’ এর পক্ষে থাকবে তারা বাংলাদেশপন্থি হতে পারে না। আগামীতে এনসিপি তাদের সঙ্গে পথ চলতে পারে যারা সংস্কারের পক্ষে থাকবে, গণভোটের পক্ষে থাকবে ও বিচারিক প্রক্রিয়া বাস্তবায়নের পক্ষে থাকবে। সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাইবো এই নির্বাচনে যদি তারা লেভেল প্লেয়িং ফিল্ড করতে চায় ও ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে চায় তাহলে বাংলাদেশে প্রশাসনকে আইনশৃঙ্খলা বাহিনীকে এবং নির্বাচন সংশ্লিষ্ট অফিসারসহ যারা থাকবেন তাদের প্রত্যেকের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×