হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাবে বাংলাদেশ-প্রতিমন্ত্রী এনামুর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ০২:৪০ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক:
সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের অবশ্যই তাদের দেশে প্রত্যাবাসন করা হবে। এ ব্যপারে বাংলাদেশ সরকার মিয়ানমার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে প্রত্যাবাসন ইস্যু নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে অবস্থানরত রোহিঙ্গাদের যতদিন প্রত্যাবাসন করা হচ্ছে না ততদিন তাদের মানবিক সহায়তা দিয়ে যাবে বাংলাদেশ সরকার।
প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় ‘ইউএনএইচসিআর’- নির্মিত বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী একথা বলেন।
তিনি জানান, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গাদের চাপ কাটাতে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসান চরে স্থানান্তর করা হচ্ছে। এ পর্যন্ত ৩১ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। ভাসান চরে স্বেচ্ছায় যারা যেতে চায় তাদেরকে নিয়ে যাওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা অবস্থানের কারনে কক্সবাজারের স্হানীয় জনগোষ্ঠী চিকিৎসা সংকটে না পড়ে এ কারণে ‘ইউএনএইচসিআর’- জাপানি সরকারের আর্থিক সহায়তায় এই হাসপাতালটি স্হাপন করেছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, ‘ইউএনএইচসিআর’-এর কান্ট্রি ডিরেক্টর মি জোহান্স ভেন ডার ক্লাউ, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার শাহ রেজওয়ান হায়াত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা মিরজাূদী সাব্রিনা ফ্লোরা প্রমুখ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাবে বাংলাদেশ-প্রতিমন্ত্রী এনামুর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাবে বাংলাদেশ-প্রতিমন্ত্রী এনামুর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ জুলাই ২০২২, ০২:৪০ অপরাহ্ন
Print Image
বিশেষ প্রতিবেদক: সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের অবশ্যই তাদের দেশে প্রত্যাবাসন করা হবে। এ ব্যপারে বাংলাদেশ সরকার মিয়ানমার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে প্রত্যাবাসন ইস্যু নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে। উখিয়া টেকনাফের ক্যাম্পগুলোতে অবস্থানরত রোহিঙ্গাদের যতদিন প্রত্যাবাসন করা হচ্ছে না ততদিন তাদের মানবিক সহায়তা দিয়ে যাবে বাংলাদেশ সরকার। প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় ‘ইউএনএইচসিআর’- নির্মিত বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী একথা বলেন। তিনি জানান, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গাদের চাপ কাটাতে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসান চরে স্থানান্তর করা হচ্ছে। এ পর্যন্ত ৩১ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। ভাসান চরে স্বেচ্ছায় যারা যেতে চায় তাদেরকে নিয়ে যাওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, বিপুল সংখ্যক রোহিঙ্গা অবস্থানের কারনে কক্সবাজারের স্হানীয় জনগোষ্ঠী চিকিৎসা সংকটে না পড়ে এ কারণে ‘ইউএনএইচসিআর’- জাপানি সরকারের আর্থিক সহায়তায় এই হাসপাতালটি স্হাপন করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, ‘ইউএনএইচসিআর’-এর কান্ট্রি ডিরেক্টর মি জোহান্স ভেন ডার ক্লাউ, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার শাহ রেজওয়ান হায়াত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা মিরজাূদী সাব্রিনা ফ্লোরা প্রমুখ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×