হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতের চিকেন নেকে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা, উচ্চপর্যায়ের বৈঠক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন


নয়াদিল্লি, ২৩ নভেম্বর – ভারতের অত্যন্ত কৌশলগত এলাকা ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী কয়েকটি দেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সীমান্তের কাছে সম্ভাব্য চীনা তৎপরতা এবং দিল্লির লালকেল্লার নিকটবর্তী বিস্ফোরণের পর ভারতের এই গুরুত্বপূর্ণ করিডোরে নিরাপত্তা জোরদার করা অপরিহার্য হয়ে পড়ে।

এই প্রেক্ষাপটে শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়ির কেন্দ্রীয় আইবি অফিসে ভারতের একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। করিডোরটির নিরাপত্তা কাঠামো পুনর্বিবেচনা করতেই এই বিশেষ বৈঠক ডাকা হয়েছিল।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

বৈঠকে ভারতের চারটি সীমান্তরক্ষা বাহিনী—বিএসএফ, এসএসবি, আইটিবিপি ও আসাম রাইফেলসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীসহ কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও বৈঠকে যোগ দেন।

এছাড়া উপস্থিত ছিলেন আর্মি ইন্টেলিজেন্স, সেন্ট্রাল রেলওয়ে পুলিশ (আরপিএফ) এবং স্টেট রেলওয়ে পুলিশ (জিআরপিও), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও), কেন্দ্রীয় সড়ক বিভাগ, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ এবং রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অতি সংবেদনশীল এই বৈঠকটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, করিডোরটিতে নজরদারি আরও বাড়ানো, সীমান্ত এলাকায় কার্যক্রম দ্বিগুণ করা এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতের চিকেন নেকে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা, উচ্চপর্যায়ের বৈঠক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতের চিকেন নেকে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা, উচ্চপর্যায়ের বৈঠক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৩ নভেম্বর – ভারতের অত্যন্ত কৌশলগত এলাকা ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী কয়েকটি দেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, সীমান্তের কাছে সম্ভাব্য চীনা তৎপরতা এবং দিল্লির লালকেল্লার নিকটবর্তী বিস্ফোরণের পর ভারতের এই গুরুত্বপূর্ণ করিডোরে নিরাপত্তা জোরদার করা অপরিহার্য হয়ে পড়ে।এই প্রেক্ষাপটে শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়ির কেন্দ্রীয় আইবি অফিসে ভারতের একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। করিডোরটির নিরাপত্তা কাঠামো পুনর্বিবেচনা করতেই এই বিশেষ বৈঠক ডাকা হয়েছিল।বৈঠকে ভারতের চারটি সীমান্তরক্ষা বাহিনী—বিএসএফ, এসএসবি, আইটিবিপি ও আসাম রাইফেলসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীসহ কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও বৈঠকে যোগ দেন।এছাড়া উপস্থিত ছিলেন আর্মি ইন্টেলিজেন্স, সেন্ট্রাল রেলওয়ে পুলিশ (আরপিএফ) এবং স্টেট রেলওয়ে পুলিশ (জিআরপিও), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও), কেন্দ্রীয় সড়ক বিভাগ, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ এবং রাজ্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।অতি সংবেদনশীল এই বৈঠকটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, করিডোরটিতে নজরদারি আরও বাড়ানো, সীমান্ত এলাকায় কার্যক্রম দ্বিগুণ করা এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×