জেরুজালেম, ২৩ নভেম্বর – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির মধ্যেই গাজায় সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ হামলায় হামাসের একজন স্থানীয় কমান্ডার নিহত হয়েছেন। রোববার(২৩ নভেম্বর) প্রকাশিত ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত ওই হামাস কমান্ডরের নাম আলা আল-হাদিদি।
জানা গেছে, হামাসের হেডকোয়ার্টার্সের সাপ্লাই শাখার প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, শনিবার (২২ নভেম্বর) গাজাজুড়ে চালানো হামলার একটিতে তিনি নিহত হন।
ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি হামাস।
শনিবার (২২ নভেম্বর) ইসরায়েল গাজায় একাধিক বিমান হামলা চালায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের একজন যোদ্ধা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করার পর এসব হামলা চালানো হয়। এতে হামাসের পাঁচজন সিনিয়র সদস্য নিহত হয়েছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৩ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন