হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ক্ষমতা কিংবা আসনের বিনিময়ে কারও সঙ্গে কোনো সমঝোতায় যাবে না এনসিপি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন


ঢাকা, ২৩ নভেম্বর – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতা কিংবা আসনের বিনিময়ে কারও সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

নাহিদ ইসলাম বলেন, আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয়, সেটা একটা নীতিগত জায়গা থেকে হতে হবে। ক্ষমতার জন্য, আসনের জন্য আমরা কারও সঙ্গে কোনো ধরনের সমঝোতা করব না। আমরা যদি একটি আসনও না পাই, জাতীয় নাগরিক পার্টির যে আদর্শ, যে নীতি, যে লক্ষ্য, তা অটুট থাকবে।

সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, প্রচারণায় গেলে এনসিপির সম্ভাব্য প্রার্থীরা হুমকি-ধমকি পাচ্ছেন। তিনি বলেন, এমনকি পরিবারের সদস্যদেরও মারধরের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল প্রশাসনে নিজেদের লোক রাখার কথা বলছে। এখনো প্রশাসনে আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা বহাল রয়েছে— উল্লেখ করে তিনি তাদের সরানোর দাবি জানান।

এ সময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম বলেন, আগামী নির্বাচনে শক্ত অবস্থান নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম চলছে। ব্যালট বিপ্লবের মাধ্যমে এনসিপি সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য কাজ করছে দলটি।

সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানান, দলটির মনোনয়ন ফরম কিনেছেন ১ হাজার ৪৮৪ জন। রবি ও সোমবার দুই দিন ধরে আবু সাঈদ কনভেনশন সেন্টারে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে দলটি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৩ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ক্ষমতা কিংবা আসনের বিনিময়ে কারও সঙ্গে কোনো সমঝোতায় যাবে না এনসিপি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ক্ষমতা কিংবা আসনের বিনিময়ে কারও সঙ্গে কোনো সমঝোতায় যাবে না এনসিপি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ নভেম্বর – জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতা কিংবা আসনের বিনিময়ে কারও সঙ্গে কোনো সমঝোতায় যাবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।নাহিদ ইসলাম বলেন, আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয়, সেটা একটা নীতিগত জায়গা থেকে হতে হবে। ক্ষমতার জন্য, আসনের জন্য আমরা কারও সঙ্গে কোনো ধরনের সমঝোতা করব না। আমরা যদি একটি আসনও না পাই, জাতীয় নাগরিক পার্টির যে আদর্শ, যে নীতি, যে লক্ষ্য, তা অটুট থাকবে।সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, প্রচারণায় গেলে এনসিপির সম্ভাব্য প্রার্থীরা হুমকি-ধমকি পাচ্ছেন। তিনি বলেন, এমনকি পরিবারের সদস্যদেরও মারধরের হুমকি দেওয়া হচ্ছে।তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল প্রশাসনে নিজেদের লোক রাখার কথা বলছে। এখনো প্রশাসনে আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা বহাল রয়েছে— উল্লেখ করে তিনি তাদের সরানোর দাবি জানান।এ সময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম বলেন, আগামী নির্বাচনে শক্ত অবস্থান নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম চলছে। ব্যালট বিপ্লবের মাধ্যমে এনসিপি সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য কাজ করছে দলটি।সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানান, দলটির মনোনয়ন ফরম কিনেছেন ১ হাজার ৪৮৪ জন। রবি ও সোমবার দুই দিন ধরে আবু সাঈদ কনভেনশন সেন্টারে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা জানিয়েছে দলটি।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২৩ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×