হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে চট্টগ্রামের হানিফ অপহরণ নাটকের ভিকটিম উদ্ধার

আব্দুস সালাম,টেকনাফ::

আব্দুস সালাম,টেকনাফ::

রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

টেকনাফের সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জা পাড়া এলাকায় রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে এক কথিত অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। পরে জানা যায়, তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিলেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোহাম্মদ জায়েদ নূর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,শনিবার (২২ নভেম্বর) রাতে চট্টগ্রাম হাটহাজারী মডেল থানায় জিডি নং ১৪৮৫ এর ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় চার ঘণ্টার অভিযানে চট্টগ্রামের হাটহাজারীর ভিকটিম মোঃ আবু হানিফ (৫৫)কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তিনি সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুরাবুইজ্জা পাড়া এলাকায় তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়িতে লুকিয়ে ছিলেন।

ওসি জানান, জিজ্ঞাসাবাদে আবু হানিফ স্বীকার করেন গত ১৩ নভেম্বর সকালে নিজ বাড়ি হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া কাজী পাড়া থেকে বের হয়ে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে যান। প্রথম স্ত্রীকে না জানিয়ে তিনি সম্প্রতি কুরাবুইজ্জা পাড়ার নুরুল হাকিমের বিধবা মেয়ে সানজিদা বেগম (৩৫) কে দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক কলহ ও দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনে অশান্তির কারণে তিনি দ্বিতীয় বিবাহসহ আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজান।
মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তিনি পরিকল্পিত ভাবে নিজের হাত পা শ্যালক কাসিমকে দিয়ে বেঁধে সমুদ্রপাড়ের ঝাউবাগানে গাছের সাথে বেঁধে ভিডিও ধারণ করান। ধারণকৃত ভিডিওটি পরিবারের কাছে পাঠিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। উদ্ধারকালে তার কাছে ভিডিওসহ দুটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড পাওয়া যায়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

পুলিশ জানায়, মুক্তিপণের অর্থ পেলেই দ্বিতীয় স্ত্রী ও সৎ দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমানোর পরিকল্পনা ছিল আবু হানিফের।

অভিযানের নেতৃত্বে দিয়েছেন ওসি তদন্ত কর্মকর্তা হিমেল বড়ুয়া, অপারেশন ওসি কামাল হোসেন।

উদ্ধারের পরে তাকে তার সহোদর ভাইয়ের জিম্মায় দেয়া হয়েছে এবং বিষয়টি হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও বলা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে চট্টগ্রামের হানিফ অপহরণ নাটকের ভিকটিম উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে চট্টগ্রামের হানিফ অপহরণ নাটকের ভিকটিম উদ্ধার

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ:: | প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন
Print Image
টেকনাফের সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জা পাড়া এলাকায় রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে এক কথিত অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। পরে জানা যায়, তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিলেন। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোহাম্মদ জায়েদ নূর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,শনিবার (২২ নভেম্বর) রাতে চট্টগ্রাম হাটহাজারী মডেল থানায় জিডি নং ১৪৮৫ এর ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় চার ঘণ্টার অভিযানে চট্টগ্রামের হাটহাজারীর ভিকটিম মোঃ আবু হানিফ (৫৫)কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তিনি সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুরাবুইজ্জা পাড়া এলাকায় তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়িতে লুকিয়ে ছিলেন। ওসি জানান, জিজ্ঞাসাবাদে আবু হানিফ স্বীকার করেন গত ১৩ নভেম্বর সকালে নিজ বাড়ি হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া কাজী পাড়া থেকে বের হয়ে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে যান। প্রথম স্ত্রীকে না জানিয়ে তিনি সম্প্রতি কুরাবুইজ্জা পাড়ার নুরুল হাকিমের বিধবা মেয়ে সানজিদা বেগম (৩৫) কে দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক কলহ ও দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনে অশান্তির কারণে তিনি দ্বিতীয় বিবাহসহ আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজান। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তিনি পরিকল্পিত ভাবে নিজের হাত পা শ্যালক কাসিমকে দিয়ে বেঁধে সমুদ্রপাড়ের ঝাউবাগানে গাছের সাথে বেঁধে ভিডিও ধারণ করান। ধারণকৃত ভিডিওটি পরিবারের কাছে পাঠিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। উদ্ধারকালে তার কাছে ভিডিওসহ দুটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড পাওয়া যায়। পুলিশ জানায়, মুক্তিপণের অর্থ পেলেই দ্বিতীয় স্ত্রী ও সৎ দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমানোর পরিকল্পনা ছিল আবু হানিফের। অভিযানের নেতৃত্বে দিয়েছেন ওসি তদন্ত কর্মকর্তা হিমেল বড়ুয়া, অপারেশন ওসি কামাল হোসেন। উদ্ধারের পরে তাকে তার সহোদর ভাইয়ের জিম্মায় দেয়া হয়েছে এবং বিষয়টি হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও বলা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×