হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মঙ্গলবার থেকে ফের পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন


ঢাকা, ২৪ নভেম্বর – প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে আবারও পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন। দশম গ্রেডসহ তিনদফা দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের পরও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা এ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ১১টি সংগঠনের মোর্চা ‘প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মসূচির ডাক দিয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সাবেরা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

জানতে চাইলে সাবেরা বেগম এ প্রতিবেদককে বলেন, ‘রবি ও সোমবার আমরা দুদিন অর্ধদিবস কর্মবিরতি করেছি। এবার পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। আমাদের এ কর্মসূচিতে প্রাথমিক শিক্ষকদের ১১টি সংগঠন একাত্মতা প্রকাশ করেছেন।’

এদিকে ২১ নভেম্বর ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামে একটি সংগঠন ৩০ নভেম্বর থেকে কর্মবিরতি ঘোষণা করেছেন। তাহলে শিক্ষকরা কাদের ঘোষণা মানবেন, এ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাবেরা বেগম বলেন, ‘শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের কর্মসূচিতে আমাদের পক্ষ থেকেও একাত্মতা জানানো হয়েছিল। আমাদের সবার দাবি এক। ফলে এখানে বিভ্রান্তির সুযোগ নেই। আগামীকাল মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করা হবে।’

সংগঠনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দাবি পূরণ না হলে বার্ষিক পরীক্ষা বর্জনসহ আগামী ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন শুরু করবেন সহকারী শিক্ষকরা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিনদফা দাবিগুলো হলো, দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।

এদিকে আগামী ৮ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। তার আগে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণায় বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একইসঙ্গে পরীক্ষার আগমুহূর্তে প্রায় এক কোটি কোমলমতি শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৪ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মঙ্গলবার থেকে ফের পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মঙ্গলবার থেকে ফের পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ নভেম্বর – প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে আবারও পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন। দশম গ্রেডসহ তিনদফা দাবি আদায়ে দীর্ঘদিনের আন্দোলনের পরও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা এ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ১১টি সংগঠনের মোর্চা ‘প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এ কর্মসূচির ডাক দিয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সাবেরা বেগমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জানতে চাইলে সাবেরা বেগম এ প্রতিবেদককে বলেন, ‘রবি ও সোমবার আমরা দুদিন অর্ধদিবস কর্মবিরতি করেছি। এবার পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। আমাদের এ কর্মসূচিতে প্রাথমিক শিক্ষকদের ১১টি সংগঠন একাত্মতা প্রকাশ করেছেন।’এদিকে ২১ নভেম্বর ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ নামে একটি সংগঠন ৩০ নভেম্বর থেকে কর্মবিরতি ঘোষণা করেছেন। তাহলে শিক্ষকরা কাদের ঘোষণা মানবেন, এ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাবেরা বেগম বলেন, ‘শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের কর্মসূচিতে আমাদের পক্ষ থেকেও একাত্মতা জানানো হয়েছিল। আমাদের সবার দাবি এক। ফলে এখানে বিভ্রান্তির সুযোগ নেই। আগামীকাল মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করা হবে।’সংগঠনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দাবি পূরণ না হলে বার্ষিক পরীক্ষা বর্জনসহ আগামী ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন শুরু করবেন সহকারী শিক্ষকরা।সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিনদফা দাবিগুলো হলো, দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।এদিকে আগামী ৮ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। তার আগে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণায় বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একইসঙ্গে পরীক্ষার আগমুহূর্তে প্রায় এক কোটি কোমলমতি শিক্ষার্থীর ক্লাস বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।সূত্র: জাগো নিউজএনএন/ ২৪ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×