হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাইয়ের মেঘ ধেয়ে আসছে ভারতের দিকে, একাধিক ফ্লাইট বাতিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ২৫ নভেম্বর – ইথিওপিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্টি হওয়া ঘন ছাইয়ের মেঘ ভারতের দিকে ধেয়ে আসছে। এর ফলে সোমবার (২৪ নভেম্বর) একাধিক ফ্লাইট বাতিল করেছে ভারতীয় এয়ারলাইন্সগুলো। সম্ভাব্য বিঘ্ন মোকাবিলায় ভারতীয় বিমানসংস্থা ও বিমানবন্দরগুলোকে বিশেষ পরামর্শও দেওয়া হয়েছে। এরই মধ্যে ছাইয়ের মেঘ উত্তর ভারতের আকাশে প্রবেশ করেছে।

রোববার (২৩ নভেম্বর) প্রায় ১০ থেকে ১২ হাজার বছর পর জেগে উঠে ব্যাপক বিস্ফোরণ ঘটিয়েছে ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি। এতে বিশাল ছাইয়ের মেঘ লাল সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমানের দিকে ধাবিত হয়। পরে সেই ছাইয়ের মেঘ উত্তর আরব সাগরের ওপর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

ঘন ও ব্যাপক ঘন ছাইয়ের মেঘ দিল্লি, হরিয়ানা ও লাগোয়া উত্তর প্রদেশের আকাশসীমা অতিক্রম করছে। এই ছাই থেকে দিল্লি ও আশপাশের এলাকার বায়ুগুণমান মারাত্মকভাবে খারাপ হওয়ার আশঙ্কা থাকলেও সম্ভাবনা খুবই কম বলে জানানো হয়েছে; কারণ ছাইয়ের মেঘ হাজার হাজার ফুট উঁচুতে অবস্থান করছে।

আগ্নেয়গিরির ছাইজনিত পরিস্থিতিতে আকাসা এয়ার, ইন্ডিগো ও কেএলএমসহ বেশ কয়েকটি বিমানসংস্থা ফ্লাইট বাতিল করেছে।

এ বিষয়ে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, ছাই প্রভাবিত অঞ্চল এড়িয়ে চলতে হবে। সর্বশেষ পরামর্শ অনুযায়ী ফ্লাইট পরিকল্পনা, রুটিং ও জ্বালানির হিসাবেও পরিবর্তন আনতে হবে।

এছাড়া অপারেটরদের স্যাটেলাইট ইমেজারি ও আবহাওয়াজনিত তথ্য ব্যবহার করে ছাইয়ের মেঘের পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণের তাগিদ দেওয়া হয়েছে।

আকাসা এয়ার জানিয়েছে, ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দা, কুয়েত ও আবুধাবিগামী ও এসব স্থান থেকে ফেরার সব ফ্লাইট বাতিল করা হয়েছে আগ্নেয়গিরির ছাইয়ের কারণে।

এমন পরিস্থিতিতে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স তাদের আমস্টারডাম-দিল্লি (কেএল ৮৭১) ও দিল্লি–আমস্টারডাম (কেএল ৮৭২) রুটের ফ্লাইট বাতিল করেছে।

ইন্ডিগো এক্সে পোস্ট করে বলেছে, ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরির সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের পর ছাইয়ের মেঘ ভারতের পশ্চিমাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। আমরা বুঝি, এমন খবর উদ্বেগ তৈরি করতে পারে; তবে আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৫ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাইয়ের মেঘ ধেয়ে আসছে ভারতের দিকে, একাধিক ফ্লাইট বাতিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাইয়ের মেঘ ধেয়ে আসছে ভারতের দিকে, একাধিক ফ্লাইট বাতিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ২৫ নভেম্বর – ইথিওপিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্টি হওয়া ঘন ছাইয়ের মেঘ ভারতের দিকে ধেয়ে আসছে। এর ফলে সোমবার (২৪ নভেম্বর) একাধিক ফ্লাইট বাতিল করেছে ভারতীয় এয়ারলাইন্সগুলো। সম্ভাব্য বিঘ্ন মোকাবিলায় ভারতীয় বিমানসংস্থা ও বিমানবন্দরগুলোকে বিশেষ পরামর্শও দেওয়া হয়েছে। এরই মধ্যে ছাইয়ের মেঘ উত্তর ভারতের আকাশে প্রবেশ করেছে।রোববার (২৩ নভেম্বর) প্রায় ১০ থেকে ১২ হাজার বছর পর জেগে উঠে ব্যাপক বিস্ফোরণ ঘটিয়েছে ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি। এতে বিশাল ছাইয়ের মেঘ লাল সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমানের দিকে ধাবিত হয়। পরে সেই ছাইয়ের মেঘ উত্তর আরব সাগরের ওপর পর্যন্ত ছড়িয়ে পড়ে।ঘন ও ব্যাপক ঘন ছাইয়ের মেঘ দিল্লি, হরিয়ানা ও লাগোয়া উত্তর প্রদেশের আকাশসীমা অতিক্রম করছে। এই ছাই থেকে দিল্লি ও আশপাশের এলাকার বায়ুগুণমান মারাত্মকভাবে খারাপ হওয়ার আশঙ্কা থাকলেও সম্ভাবনা খুবই কম বলে জানানো হয়েছে; কারণ ছাইয়ের মেঘ হাজার হাজার ফুট উঁচুতে অবস্থান করছে।আগ্নেয়গিরির ছাইজনিত পরিস্থিতিতে আকাসা এয়ার, ইন্ডিগো ও কেএলএমসহ বেশ কয়েকটি বিমানসংস্থা ফ্লাইট বাতিল করেছে।এ বিষয়ে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, ছাই প্রভাবিত অঞ্চল এড়িয়ে চলতে হবে। সর্বশেষ পরামর্শ অনুযায়ী ফ্লাইট পরিকল্পনা, রুটিং ও জ্বালানির হিসাবেও পরিবর্তন আনতে হবে।এছাড়া অপারেটরদের স্যাটেলাইট ইমেজারি ও আবহাওয়াজনিত তথ্য ব্যবহার করে ছাইয়ের মেঘের পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণের তাগিদ দেওয়া হয়েছে।আকাসা এয়ার জানিয়েছে, ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দা, কুয়েত ও আবুধাবিগামী ও এসব স্থান থেকে ফেরার সব ফ্লাইট বাতিল করা হয়েছে আগ্নেয়গিরির ছাইয়ের কারণে।এমন পরিস্থিতিতে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স তাদের আমস্টারডাম-দিল্লি (কেএল ৮৭১) ও দিল্লি–আমস্টারডাম (কেএল ৮৭২) রুটের ফ্লাইট বাতিল করেছে।ইন্ডিগো এক্সে পোস্ট করে বলেছে, ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরির সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের পর ছাইয়ের মেঘ ভারতের পশ্চিমাঞ্চলের দিকে ধাবিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে। আমরা বুঝি, এমন খবর উদ্বেগ তৈরি করতে পারে; তবে আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।সূত্র: জাগো নিউজএনএন/ ২৫ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×