হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি ইউক্রেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন


কিয়েভ, ২৬ নভেম্বর – রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। এখন ছোট কিছু বিষয় সমাধান বাকি আছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, চুক্তি চূড়ান্ত হতে ‘আরও অনেক কাজ’ করতে হবে।

ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, “ইউক্রেনীয়রা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে। কিছু ছোট বিষয় আছে সেগুলোর সমাধান করতে হবে। কিন্তু তারা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে।”

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ড্রিসকোল। ওই বৈঠক চলার সময়ই ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দিলেন মার্কিন কর্মকর্তা।

মার্কিনিরা ইউক্রেনীয়দের রাজি হওয়ার কথা বললেও তারা সরাসরি এ ব্যাপারে কিছু বলেনি। দেশটির জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমেরোভ মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলির উপর আমরা একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছি। আমাদের পরবর্তী পদক্ষেপগুলোতে আমরা এখন আমাদের ইউরোপীয় বন্ধুদের সমর্থনের ওপর ভরসা রাখছি।”

চুক্তিটি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের আহ্বানও জানিয়েছেন রুস্তেম। তিনি লিখেছেন, “ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাষ্ট্রে একটি সফর আয়োজনের প্রত্যাশা করছে। যেখানে চূড়ান্ত ধাপগুলো সম্পন্ন করা হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চুক্তি সম্পন্ন করা যাবে।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি ইউক্রেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি ইউক্রেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ২৬ নভেম্বর – রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। এখন ছোট কিছু বিষয় সমাধান বাকি আছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, চুক্তি চূড়ান্ত হতে ‘আরও অনেক কাজ’ করতে হবে।ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, “ইউক্রেনীয়রা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে। কিছু ছোট বিষয় আছে সেগুলোর সমাধান করতে হবে। কিন্তু তারা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে।”মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ড্রিসকোল। ওই বৈঠক চলার সময়ই ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দিলেন মার্কিন কর্মকর্তা।মার্কিনিরা ইউক্রেনীয়দের রাজি হওয়ার কথা বললেও তারা সরাসরি এ ব্যাপারে কিছু বলেনি। দেশটির জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমেরোভ মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলির উপর আমরা একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছি। আমাদের পরবর্তী পদক্ষেপগুলোতে আমরা এখন আমাদের ইউরোপীয় বন্ধুদের সমর্থনের ওপর ভরসা রাখছি।”চুক্তিটি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের আহ্বানও জানিয়েছেন রুস্তেম। তিনি লিখেছেন, “ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাষ্ট্রে একটি সফর আয়োজনের প্রত্যাশা করছে। যেখানে চূড়ান্ত ধাপগুলো সম্পন্ন করা হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চুক্তি সম্পন্ন করা যাবে।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×