হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ১৭৫৫ পদে আবেদন শুরু ৪ ডিসেম্বর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন


ঢাকা, ২৬ নভেম্বর – ৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার (২৬ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন ও ফি জমাদান শুরু হবে। যা চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া লিখিত পরীক্ষা শুরুর তারিখ ৯ এপ্রিল ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে। এই বিসিএসে এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া, নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি ২০২৬। এরপর লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল ২০২৬ এবং এর ফল প্রকাশ হবে ৩০ জুলাই ২০২৬। মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট ২০২৬ এবং ফল প্রকাশ করা হবে ২৫ নভেম্বর ২০২৬।

নন-ক্যাডারে নবম গ্রেডের পদ ৭১টি, দশম গ্রেডের পদ ৪২টি, ১১তম গ্রেডের পদ ২৭৮টি এবং ১২তম গ্রেডের পদ ৪টি। প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। লিখিত পরীক্ষা ৯ এপ্রিল থেকে শুরু হবে এবং মৌখিক পরীক্ষা ১০ আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই একটি রোডম্যাপ তৈরি করেছে, যা অনুযায়ী প্রতিবছর নভেম্বর মাসে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং পরের বছরের ৩০ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে কাজ করা হয়। এ রোডম্যাপ অনুযায়ী নভেম্বর ২০২৫ মাসে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ১৭৫৫ পদে আবেদন শুরু ৪ ডিসেম্বর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ১৭৫৫ পদে আবেদন শুরু ৪ ডিসেম্বর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ নভেম্বর – ৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা-২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।বুধবার (২৬ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন ও ফি জমাদান শুরু হবে। যা চলবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া লিখিত পরীক্ষা শুরুর তারিখ ৯ এপ্রিল ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে। এই বিসিএসে এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া, নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি ২০২৬। এরপর লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল ২০২৬ এবং এর ফল প্রকাশ হবে ৩০ জুলাই ২০২৬। মৌখিক পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট ২০২৬ এবং ফল প্রকাশ করা হবে ২৫ নভেম্বর ২০২৬।নন-ক্যাডারে নবম গ্রেডের পদ ৭১টি, দশম গ্রেডের পদ ৪২টি, ১১তম গ্রেডের পদ ২৭৮টি এবং ১২তম গ্রেডের পদ ৪টি। প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। লিখিত পরীক্ষা ৯ এপ্রিল থেকে শুরু হবে এবং মৌখিক পরীক্ষা ১০ আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে।বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরপরই একটি রোডম্যাপ তৈরি করেছে, যা অনুযায়ী প্রতিবছর নভেম্বর মাসে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং পরের বছরের ৩০ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে কাজ করা হয়। এ রোডম্যাপ অনুযায়ী নভেম্বর ২০২৫ মাসে ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৬ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×