টেকনাফে অভিযান চালিয়ে ৯০হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
মঙ্গলবার (২৫নভেম্বর) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার আবদুর রহিমের ছেলে আব্দুল্লাহ (২৭),একই এলাকার
ছৈয়দ আহম্মদের স্ত্রী আনোয়ারা বেগম।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৫ সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া অফিসার)সহকারী পুলিশ সুপার আ.ম.ফারুক।
বাংলাদেশের ২৭২ রানের জবাবে ১ উইকেটে ৮৯ রান নিয়ে চা-বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ
তিনি জানান,মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে র্যাব-১৫,সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ সদর ইউপিস্থ ১নং ওয়ার্ড মিঠাপানির ছড়া এলাকায় কিছু মাদককারবারী ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন তথ্যে চৌকস আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়।এসময় ৯০হাজার পিস ইয়াবা ও দুটি বাটন ফোনসহ দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




মন্তব্য করুন