হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে অপহরণের ৫ দিন পর ১২ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন অপহৃত নুরুল ইসলাম

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকা থেকে গত (২১ই নভেম্বর) রাতে ফিল্ম স্টাইলে গুলি চালিয়ে স্থানীয় এক এনজিও কর্মী নুরুল ইসলাম’কে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি ডাকাতরা। অবশেষে দীর্ঘ পাঁচ দিন পর পরিবার থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার মাধ্যমে বাড়ি ফিরেছেন।বিষয়টি নিশ্চিত করেন অপহৃত নুরুল ইসলাম এর ছেলে কামাল হোসেন।

এদিকে অপহৃত নুরুল ইসলামকে উদ্ধারে টেকনাফের বিভিন্ন পাহাড়ে পুলিশ,বিজিবি,র‍্যাবের যৌথ বাহিনীর বিভিন্ন টিম অভিযান পরিচালনা করে।

পরিবার সূত্রে জানায়, গত পাঁচ দিন আগে রাতের আঁধারে একদল ২০-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী লেদা এলাকার নিজ বাড়ি থেকে নুরুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ে। অপহরণের ৫ দিন পর অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। বিভিন্ন পর্যায়ের দরকষাকষির পর শেষ পর্যন্ত ১২ লাখ টাকায় মুক্তিপণে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান স্বজনরা।

মুক্ত হয়ে বাড়ি ফিরলে নুরুল ইসলামকে দেখতে এলাকায় ভিড় করেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। দীর্ঘদিন অপহরণে থাকার কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান পরিবার।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। অপহরণ ও মুক্তিপণ বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে অপহরণের ৫ দিন পর ১২ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন অপহৃত নুরুল ইসলাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে অপহরণের ৫ দিন পর ১২ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন অপহৃত নুরুল ইসলাম

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকা থেকে গত (২১ই নভেম্বর) রাতে ফিল্ম স্টাইলে গুলি চালিয়ে স্থানীয় এক এনজিও কর্মী নুরুল ইসলাম'কে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি ডাকাতরা। অবশেষে দীর্ঘ পাঁচ দিন পর পরিবার থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার মাধ্যমে বাড়ি ফিরেছেন।বিষয়টি নিশ্চিত করেন অপহৃত নুরুল ইসলাম এর ছেলে কামাল হোসেন। এদিকে অপহৃত নুরুল ইসলামকে উদ্ধারে টেকনাফের বিভিন্ন পাহাড়ে পুলিশ,বিজিবি,র‍্যাবের যৌথ বাহিনীর বিভিন্ন টিম অভিযান পরিচালনা করে। পরিবার সূত্রে জানায়, গত পাঁচ দিন আগে রাতের আঁধারে একদল ২০-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী লেদা এলাকার নিজ বাড়ি থেকে নুরুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ে। অপহরণের ৫ দিন পর অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। বিভিন্ন পর্যায়ের দরকষাকষির পর শেষ পর্যন্ত ১২ লাখ টাকায় মুক্তিপণে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান স্বজনরা। মুক্ত হয়ে বাড়ি ফিরলে নুরুল ইসলামকে দেখতে এলাকায় ভিড় করেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। দীর্ঘদিন অপহরণে থাকার কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান পরিবার। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। অপহরণ ও মুক্তিপণ বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×