হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অনির্দিষ্টকালের জন্য আফগানদের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৭ নভেম্বর – যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুই জন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে আহত করার ঘটনায় আফগান নাগরিকদের সব ধরনের অভিবাসন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এমন ঘোষণা দিয়েছে।

এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কার্যকর শর্তে, আফগান নাগরিকদের সব ধরনের অভিবাসন সংক্রান্ত আবেদন প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। নিরাপত্তা ও যাচাই-বাছাই প্রোটোকল পুনর্মূল্যায়নের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

বিবৃতিতে আরও বলা হয়, মাতৃভূমি ও আমেরিকান জনগণের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব ও লক্ষ্য।

থ্যাংকসগিভিং দিবসের আগের রাতে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হয়।

এ ঘটনার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হামলাকারী ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল যা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকালে ঘটে। ট্রাম্প বলেন, এই নৃশংসতার দায়ে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৭ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

অনির্দিষ্টকালের জন্য আফগানদের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অনির্দিষ্টকালের জন্য আফগানদের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৭ নভেম্বর – যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দুই জন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে আহত করার ঘটনায় আফগান নাগরিকদের সব ধরনের অভিবাসন প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এমন ঘোষণা দিয়েছে।এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কার্যকর শর্তে, আফগান নাগরিকদের সব ধরনের অভিবাসন সংক্রান্ত আবেদন প্রক্রিয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। নিরাপত্তা ও যাচাই-বাছাই প্রোটোকল পুনর্মূল্যায়নের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, মাতৃভূমি ও আমেরিকান জনগণের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব ও লক্ষ্য।থ্যাংকসগিভিং দিবসের আগের রাতে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হয়।এ ঘটনার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হামলাকারী ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল যা প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকালে ঘটে। ট্রাম্প বলেন, এই নৃশংসতার দায়ে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।সূত্র: জাগো নিউজএনএন/ ২৭ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×