ঢাকা, ২৭ নভেম্বর – অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১টার দিকে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
এ সময় তিনি ডা. তাহেরের খোঁজ-খবর নেন, তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।
মির্জা ফখরুল ডা. তাহেরের দ্রুত রোগমুক্তি এবং সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৭ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন