হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ২৭ নভেম্বর – টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা কেবলই যেন দীর্ঘ হচ্ছে! ব্যাটিং ব্যর্থতায় এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে হারল বাংলাদেশ। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। এরপর তাওহিদ হৃদয় একাই লড়াই করেছেন। কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। তাতে ৩৯ রানে গেরেছে স্বাগতিকরা।

চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেছেন হ্যারি টেক্টর। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করেছে বাংলাদেশ।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

১৮২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। ম্যাথু হামফ্রিসের বলে উড়িয়ে মারার চেষ্টায় মিড অনে হ্যারি টেক্টরের হাতে ধরা পড়েন এই ওপেনার।

তিনে নেমে পুরোপুরি ব্যর্থ লিটন দাস। পেসার মার্ক অ্যাডায়ারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন টিম হ্যাক্টরের হাতে। ৩ বলে ১ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। শূন্য রানে জীবন পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। তবে তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। জীবন পেয়েও মাত্র ১ রান করেছেন। ১ রানে ইমন ফেরায় ৫ রানেই বাংলাদেশ হারায় ৩ ব্যাটারকে।

ইনফর্ম সাইফ হাসানও আজ ব্যর্থ হয়েছেন। ব্যারি ম্যাকার্থির বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ১৩ বলে ৬ রান করেছেন সাইফ। তাতে ১৮ রানে প্রথম সারির ৪ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

এর আগে দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টরের ব্যাটে দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। বড় হতে যাওয়া এই জুটি ভেঙেছেন তানজিম হাসান সাকিব। ২১ রান করে স্টার্লিং ফিরলে ভাঙে ৪০ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার টিম করেছেন ৩২ রান।

তিনে নেমে দারুণ ইনিংস খেলেছেন হ্যারি টেক্টর। ৪৫ বলে অপরাজিত ৬৯ রান করেছেন তিনি। তার সামনে মুস্তাফিজ ছাড়া আর কোনো বোলারই সুবিধা করতে পারেননি। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পায়া আইরিশরা।

এ ছাড়া লরকান টাকার করেছেন ১৪ বলে ১৮ রান। আর শেষ দিকে ১৭ বলে ২৪ করেছেন কুর্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল অপরাজিত থেকেছেন ৭ বলে ১২ রান করে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৭ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২৭ নভেম্বর – টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতা কেবলই যেন দীর্ঘ হচ্ছে! ব্যাটিং ব্যর্থতায় এবার ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে হারল বাংলাদেশ। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় ১৮ রানেই ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। এরপর তাওহিদ হৃদয় একাই লড়াই করেছেন। কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। তাতে ৩৯ রানে গেরেছে স্বাগতিকরা।চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেছেন হ্যারি টেক্টর। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করেছে বাংলাদেশ।১৮২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। ম্যাথু হামফ্রিসের বলে উড়িয়ে মারার চেষ্টায় মিড অনে হ্যারি টেক্টরের হাতে ধরা পড়েন এই ওপেনার।তিনে নেমে পুরোপুরি ব্যর্থ লিটন দাস। পেসার মার্ক অ্যাডায়ারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন টিম হ্যাক্টরের হাতে। ৩ বলে ১ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। শূন্য রানে জীবন পেয়েছিলেন পারভেজ হোসেন ইমন। তবে তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। জীবন পেয়েও মাত্র ১ রান করেছেন। ১ রানে ইমন ফেরায় ৫ রানেই বাংলাদেশ হারায় ৩ ব্যাটারকে।ইনফর্ম সাইফ হাসানও আজ ব্যর্থ হয়েছেন। ব্যারি ম্যাকার্থির বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন ডানহাতি এই ব্যাটার। ১৩ বলে ৬ রান করেছেন সাইফ। তাতে ১৮ রানে প্রথম সারির ৪ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।এর আগে দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টরের ব্যাটে দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। বড় হতে যাওয়া এই জুটি ভেঙেছেন তানজিম হাসান সাকিব। ২১ রান করে স্টার্লিং ফিরলে ভাঙে ৪০ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার টিম করেছেন ৩২ রান।তিনে নেমে দারুণ ইনিংস খেলেছেন হ্যারি টেক্টর। ৪৫ বলে অপরাজিত ৬৯ রান করেছেন তিনি। তার সামনে মুস্তাফিজ ছাড়া আর কোনো বোলারই সুবিধা করতে পারেননি। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পায়া আইরিশরা।এ ছাড়া লরকান টাকার করেছেন ১৪ বলে ১৮ রান। আর শেষ দিকে ১৭ বলে ২৪ করেছেন কুর্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল অপরাজিত থেকেছেন ৭ বলে ১২ রান করে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৭ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×