হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রেখেছে সংযুক্ত আরব আমিরাত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন


আবুধাবি, ২৮ নভেম্বর – ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রেখেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের মানবাধিকার বিষয়ক কমিটিকে সালমান চৌধুরী জানান, পাকিস্তানে যারা কূটনৈতিক ও ব্লু পাসপোর্টধারী— কেবল তাদেরকেই ভিসা দিচ্ছে আমিরাত; বাকি সাধারণ পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে বেশ কিছুদিন ধরে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

পাকিস্তানের সিনেট সদস্য এবং মানবাধিকার সংক্রান্ত সিনেট কমিটির চেয়ারম্যান সামিনা মুমতাজ জেহরিও এ তথ্য স্বীকার করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের নাগরিকদের অধিকাংশই আমিরাতের ভিসার আবেদন করে ব্যর্থ হচ্ছেন, মুষ্টিমেয় যারা সফল হচ্ছেন— তাদেরও অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

পাকিস্তানের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উদ্যোক্তা আসিম বেগ জানিয়েছেন, আমিরাতে পাকিস্তানিদের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ উত্তরোত্তর বাড়ছে। সম্ভবত এ কারণেই পাকিস্তানিদের ভিসাপ্রদান স্থগিত রেখেছে দেশটি।

তিনি আরও বলেন, এর আগে পাকিস্তানিদের ভিসা প্রদানের জন্য আবেদনের সঙ্গে পুলিশের কাছ থেকে চারিত্রিক সনদপত্র বাধ্যতামূলক করেছিল আমিরাত।

প্রতি বছর ইসলামাবাদে আমিরাতের দূতাবাসে প্রতি বছর ভ্রমণ ও কর্মভিসার জন্য আবেদন করেন গড়ে ৮ লাখেরও বেশি পাকিস্তানি।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রেখেছে সংযুক্ত আরব আমিরাত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রেখেছে সংযুক্ত আরব আমিরাত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আবুধাবি, ২৮ নভেম্বর – ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অপরাধমূলক তৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রেখেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের মানবাধিকার বিষয়ক কমিটিকে সালমান চৌধুরী জানান, পাকিস্তানে যারা কূটনৈতিক ও ব্লু পাসপোর্টধারী— কেবল তাদেরকেই ভিসা দিচ্ছে আমিরাত; বাকি সাধারণ পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে বেশ কিছুদিন ধরে।পাকিস্তানের সিনেট সদস্য এবং মানবাধিকার সংক্রান্ত সিনেট কমিটির চেয়ারম্যান সামিনা মুমতাজ জেহরিও এ তথ্য স্বীকার করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের নাগরিকদের অধিকাংশই আমিরাতের ভিসার আবেদন করে ব্যর্থ হচ্ছেন, মুষ্টিমেয় যারা সফল হচ্ছেন— তাদেরও অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।পাকিস্তানের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উদ্যোক্তা আসিম বেগ জানিয়েছেন, আমিরাতে পাকিস্তানিদের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে ভিক্ষাবৃত্তিসহ বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ উত্তরোত্তর বাড়ছে। সম্ভবত এ কারণেই পাকিস্তানিদের ভিসাপ্রদান স্থগিত রেখেছে দেশটি।তিনি আরও বলেন, এর আগে পাকিস্তানিদের ভিসা প্রদানের জন্য আবেদনের সঙ্গে পুলিশের কাছ থেকে চারিত্রিক সনদপত্র বাধ্যতামূলক করেছিল আমিরাত।প্রতি বছর ইসলামাবাদে আমিরাতের দূতাবাসে প্রতি বছর ভ্রমণ ও কর্মভিসার জন্য আবেদন করেন গড়ে ৮ লাখেরও বেশি পাকিস্তানি।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৮ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×