হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেঁচারদ্বীপে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১, ০৮:৩৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চালক সহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে রুপসী গোয়ালিয়া সড়কের পেঁচারদ্বীপের ঢালার মুখ এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম (৪০) খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিন গোয়ালিয়াপালং টাইঙ্গাকাটা এলাকার মৃত নুর মোহাম্মদের পুত্র।
আহতরা হলো, একই এলাকার হাজী ওজির আলীর পুত্র ইজিবাইক চালক মো: আবদুল্লাহ (৪০), মৃত আবুল কাশেমের পুত্র আমিন উল্লাহ (৩০), মৃত লাল মিয়ার পুত্র মো: ইয়াছিন (৫০), মৃত ইউছুপ আলীর পুত্র জাফর আলম (৫৫), মৃত আবুতাহেরের পুত্র জসীম উদ্দীন (২৮)।

আহতদের মধ্যে ইজিবাইক চালক মো: আবদুল্লাহ ও আমিন উল্লাহ গুরুত্বর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি রয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত জসীম উদ্দীন ও জাফর আলম জানান, তারা সকলে দিনমজুর। সকালে ২টি ইজিবাইক নিয়ে দিনমজুর কাজ করতে যাচ্ছিল। এসময় রুপসী গোয়ালিয়া সড়কের পেঁচারদ্বীপের ঢালার মুখ এলাকার টার্নিংয়ে গেলে বিপরিত ধিক থেকে আসা প্রাইভেট কার (ঢাকা মেট্রো—ঘ ১৮—২৮৮৪)কে সাইট দিতে গিয়ে ইজিবাইকটি খাদে পড়ে যায়। এতে ইজিবাইক চালক সহ তারা ৬ জন আহত হয়। স্থানিয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষনা করে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির এসআই ফাসাল সড়ক দূর্ঘটনায় নুরুল ইসলাম নামে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন

উখিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, তিন ঘণ্টা ধরে সড়ক অবরোধ, আটকা কয়েক হাজার যানবাহন

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

পেঁচারদ্বীপে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেঁচারদ্বীপে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১, ০৮:৩৫ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক: রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চালক সহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে রুপসী গোয়ালিয়া সড়কের পেঁচারদ্বীপের ঢালার মুখ এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) খাদে পড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৪০) খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিন গোয়ালিয়াপালং টাইঙ্গাকাটা এলাকার মৃত নুর মোহাম্মদের পুত্র। আহতরা হলো, একই এলাকার হাজী ওজির আলীর পুত্র ইজিবাইক চালক মো: আবদুল্লাহ (৪০), মৃত আবুল কাশেমের পুত্র আমিন উল্লাহ (৩০), মৃত লাল মিয়ার পুত্র মো: ইয়াছিন (৫০), মৃত ইউছুপ আলীর পুত্র জাফর আলম (৫৫), মৃত আবুতাহেরের পুত্র জসীম উদ্দীন (২৮)। আহতদের মধ্যে ইজিবাইক চালক মো: আবদুল্লাহ ও আমিন উল্লাহ গুরুত্বর অবস্থায় সদর হাসপাতালে ভর্তি রয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহত জসীম উদ্দীন ও জাফর আলম জানান, তারা সকলে দিনমজুর। সকালে ২টি ইজিবাইক নিয়ে দিনমজুর কাজ করতে যাচ্ছিল। এসময় রুপসী গোয়ালিয়া সড়কের পেঁচারদ্বীপের ঢালার মুখ এলাকার টার্নিংয়ে গেলে বিপরিত ধিক থেকে আসা প্রাইভেট কার (ঢাকা মেট্রো—ঘ ১৮—২৮৮৪)কে সাইট দিতে গিয়ে ইজিবাইকটি খাদে পড়ে যায়। এতে ইজিবাইক চালক সহ তারা ৬ জন আহত হয়। স্থানিয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষনা করে। হিমছড়ি পুলিশ ফাঁড়ির এসআই ফাসাল সড়ক দূর্ঘটনায় নুরুল ইসলাম নামে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×