হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আয়ারল্যান্ডের বিপক্ষে হারলেও দলের ওপর বিশ্বাস হারাননি লিটন দাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ২৮ নভেম্বর – চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করে টাইগাররা। ফলে ৩৯ রানের জয় পেয়েছে আইরিশরা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমাদের বোলাররা দারুণ কাজ করেছে। বিশেষ করে ফিজ, সে যেমন করে। তবুও আমরা যদি আরেকটু ভালো বল করতে পারতাম, তাদের যদি আরও ২০-২৫ কম রানে আটকাতে পারতাম। কারণ উইকেটে বোলারদের জন্য সাহায্য ছিল।’

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

৮৩ রান করা তাওহীদ হৃদয়কে নিয়ে লিটন বলেন, ‘আমি জানি চট্টগ্রামের উইকেট মাঝেমধ্যে ব্যাটিং সহায়ক থাকে বিশেষ করে যখন শিশির পড়ে। কিন্তু পাওয়ার প্লেতে এত উইকেট হারিয়ে ফেলার পর পরের ব্যাটারদের জন্য কাজটা কঠিন। তবে দলে ফিরে হৃদয় যেভাবে খেলেছে, আমি খুব খুশি। তার পারফর্ম করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

লিটনের বিশ্বাস ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল, ‘আমি এখনও নিজ দলের ওপর বিশ্বাস রাখি। আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলি, তাদের হারাতে পারব। তবে আমাদের সেরাটা খেলতে হবে। আবারও হৃদয়ের কথা বলতে হয়। সে দারুণ ব্যাটিং করেছে। তার কাছ থেকে সিরিজজুড়ে এমন চাই। আমরা ঘুরে দাঁড়াব আশা করি।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আয়ারল্যান্ডের বিপক্ষে হারলেও দলের ওপর বিশ্বাস হারাননি লিটন দাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আয়ারল্যান্ডের বিপক্ষে হারলেও দলের ওপর বিশ্বাস হারাননি লিটন দাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২৮ নভেম্বর – চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডের দেওয়া ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করে টাইগাররা। ফলে ৩৯ রানের জয় পেয়েছে আইরিশরা।ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমাদের বোলাররা দারুণ কাজ করেছে। বিশেষ করে ফিজ, সে যেমন করে। তবুও আমরা যদি আরেকটু ভালো বল করতে পারতাম, তাদের যদি আরও ২০-২৫ কম রানে আটকাতে পারতাম। কারণ উইকেটে বোলারদের জন্য সাহায্য ছিল।’৮৩ রান করা তাওহীদ হৃদয়কে নিয়ে লিটন বলেন, ‘আমি জানি চট্টগ্রামের উইকেট মাঝেমধ্যে ব্যাটিং সহায়ক থাকে বিশেষ করে যখন শিশির পড়ে। কিন্তু পাওয়ার প্লেতে এত উইকেট হারিয়ে ফেলার পর পরের ব্যাটারদের জন্য কাজটা কঠিন। তবে দলে ফিরে হৃদয় যেভাবে খেলেছে, আমি খুব খুশি। তার পারফর্ম করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’লিটনের বিশ্বাস ঘুরে দাঁড়াবে বাংলাদেশ দল, ‘আমি এখনও নিজ দলের ওপর বিশ্বাস রাখি। আমরা যদি নিজেদের সেরা খেলাটা খেলি, তাদের হারাতে পারব। তবে আমাদের সেরাটা খেলতে হবে। আবারও হৃদয়ের কথা বলতে হয়। সে দারুণ ব্যাটিং করেছে। তার কাছ থেকে সিরিজজুড়ে এমন চাই। আমরা ঘুরে দাঁড়াব আশা করি।’সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৮ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×