হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আগামী জানুয়ারিতে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন


ঢাকা, ২৮ নভেম্বর – দেশের টেলিযোগাযোগ খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে আগামী জানুয়ারিতে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ডের রেডিও ফ্রিকুয়েন্সি প্রতিযোগিতামূলক নিলামে তুলছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১৪ জানুয়ারি বাণিজ্যিক অপারেটরদের মধ্যে এই অকশন অনুষ্ঠিত হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি এই উদ্যোগকে দেশের টেলিযোগাযোগ খাতের জন্য একটি ‘সুখবর’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন

কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক

ফয়েজ আহমদ তৈয়্যব তার পোস্টে বলেন, ৭০০ মেগাহার্জ তরঙ্গ একটি কৌশলগত জাতীয় সম্পদ। এই তরঙ্গ নিয়ে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র হয়েছে। বেজ প্রাইস ধরে রাষ্ট্রের অন্তত ১১ হাজার কোটি টাকা মূল্যমানের তরঙ্গ সম্পদ এতদিন আটকে রাখা হয়েছিল। সব ষড়যন্ত্র পেছনে ফেলে এই অকশন আয়োজন করতে বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় একযোগে কাজ করেছে।

তিনি জানান, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের পথে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ৭০০ মেগাহার্জ তরঙ্গ ঘনবসতিপূর্ণ বাংলাদেশে ফোরজি ও ফাইভজি নেটওয়ার্ক কভারেজের মান উন্নয়ন, গ্রাম ও শহরে নেটওয়ার্ক বিস্তার এবং ইনডোর নেটওয়ার্ক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। বিশেষ করে এই ব্যান্ডের তরঙ্গ কম সংখ্যক টাওয়ার ব্যবহার করেই বিস্তৃত এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সক্ষম।

উল্লেখ্য, ৭০০ মেগাহার্জ ব্যান্ড একটি কৌশলগত ও উচ্চমূল্যের রেডিও ফ্রিকুয়েন্সি তরঙ্গ৷ এটি কম সংখ্যক টাওয়ার ব্যবহার করেই বিস্তৃত এলাকায় শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ দিতে সক্ষম। এই ব্যান্ড ব্যবহারের মাধ্যমে বিশেষ করে ইনডোর নেটওয়ার্ক, গ্রামীণ সংযোগ এবং দ্রুতগতির ফোরজি ও ফাইভজি সেবা আরও কার্যকরভাবে সম্প্রসারণ করা সম্ভব হয়। ঘনবসতিপূর্ণ দেশের জন্য এ তরঙ্গকে টেলিযোগাযোগ অবকাঠামোর ‘গোল্ডেন ব্যান্ড’ হিসেবেও বিবেচনা করা হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

আগামী জানুয়ারিতে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আগামী জানুয়ারিতে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ নভেম্বর – দেশের টেলিযোগাযোগ খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে আগামী জানুয়ারিতে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ডের রেডিও ফ্রিকুয়েন্সি প্রতিযোগিতামূলক নিলামে তুলছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১৪ জানুয়ারি বাণিজ্যিক অপারেটরদের মধ্যে এই অকশন অনুষ্ঠিত হবে।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি এই উদ্যোগকে দেশের টেলিযোগাযোগ খাতের জন্য একটি ‘সুখবর’ হিসেবে উল্লেখ করেন।ফয়েজ আহমদ তৈয়্যব তার পোস্টে বলেন, ৭০০ মেগাহার্জ তরঙ্গ একটি কৌশলগত জাতীয় সম্পদ। এই তরঙ্গ নিয়ে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র হয়েছে। বেজ প্রাইস ধরে রাষ্ট্রের অন্তত ১১ হাজার কোটি টাকা মূল্যমানের তরঙ্গ সম্পদ এতদিন আটকে রাখা হয়েছিল। সব ষড়যন্ত্র পেছনে ফেলে এই অকশন আয়োজন করতে বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় একযোগে কাজ করেছে।তিনি জানান, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নের পথে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ৭০০ মেগাহার্জ তরঙ্গ ঘনবসতিপূর্ণ বাংলাদেশে ফোরজি ও ফাইভজি নেটওয়ার্ক কভারেজের মান উন্নয়ন, গ্রাম ও শহরে নেটওয়ার্ক বিস্তার এবং ইনডোর নেটওয়ার্ক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে। বিশেষ করে এই ব্যান্ডের তরঙ্গ কম সংখ্যক টাওয়ার ব্যবহার করেই বিস্তৃত এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সক্ষম।উল্লেখ্য, ৭০০ মেগাহার্জ ব্যান্ড একটি কৌশলগত ও উচ্চমূল্যের রেডিও ফ্রিকুয়েন্সি তরঙ্গ৷ এটি কম সংখ্যক টাওয়ার ব্যবহার করেই বিস্তৃত এলাকায় শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ দিতে সক্ষম। এই ব্যান্ড ব্যবহারের মাধ্যমে বিশেষ করে ইনডোর নেটওয়ার্ক, গ্রামীণ সংযোগ এবং দ্রুতগতির ফোরজি ও ফাইভজি সেবা আরও কার্যকরভাবে সম্প্রসারণ করা সম্ভব হয়। ঘনবসতিপূর্ণ দেশের জন্য এ তরঙ্গকে টেলিযোগাযোগ অবকাঠামোর ‘গোল্ডেন ব্যান্ড’ হিসেবেও বিবেচনা করা হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×