হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)।

আটকরা হলো নবি হোসেনের ছেলে মো. হোসেন (২২), নুরুল ইসলামের ছেলে জুহুর আলম (২০), মৃত নুর মোহাম্মদের ছেলে আবু বকর সিদ্দিক (২০)। তারা প্রত্যেকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা।

বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি বলেন, কয়েক জন রোহিঙ্গা সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডি ব্লকে অবস্থান করছে এমন একটা সংবাদ পাই। অভিযান চালানো হলে পুলিশের উপিস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই সন্ত্রাসীরা। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

আইনি প্রক্রিয়া শেষে জব্দ অস্ত্রসহ আটকদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্রসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)। আটকরা হলো নবি হোসেনের ছেলে মো. হোসেন (২২), নুরুল ইসলামের ছেলে জুহুর আলম (২০), মৃত নুর মোহাম্মদের ছেলে আবু বকর সিদ্দিক (২০)। তারা প্রত্যেকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা। বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি বলেন, কয়েক জন রোহিঙ্গা সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডি ব্লকে অবস্থান করছে এমন একটা সংবাদ পাই। অভিযান চালানো হলে পুলিশের উপিস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ওই সন্ত্রাসীরা। পরে তাদের ধাওয়া করে আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে জব্দ অস্ত্রসহ আটকদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×