হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রামুতে জমি জবর-দখলে ব্যর্থ হয়ে সন্ত্রাসী হামলা, আহত ৬ জন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২, ০৯:১৮ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি::

রামুতে জমি জবর-দখলকারি চক্রের হামলায় জমির মালিকসহ ৬ জন আহত হয়েছেন। বুধবার, ১৩ জুলাই বিকাল ৬ টায় রামুর রাজারকুল ইউনিয়নের পাঞ্জেখানা তেতুলগাছতলা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় মো. হোসেনের ছেলে এলাকার চিহ্নিত ভূমিদস্যু শফিউল আলমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ ভূমিগ্রাসী চক্র জমি জবর-দখলে ব্যর্থ হয়ে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানান হামলাকার শিকার ব্যক্তিরা।

হামলায় আহতরা হলেন- রাজারকুল ইউনিয়নের নাশিরকুল গ্রামের মৃত শামসুল হকের ছেলে শাহাদাৎ হোসেন, সাইদুল ইসলাম ও শহিদুল ইসলাম, কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকার মৃত রশিদ আহমদের ছেলে মো. হানিফ, মৃত মো. ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও রাজারকুল ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার মোস্তাক আহমদের ছেলে মো. রনি। হামলার শিকার শাহাদাৎ হোসেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

হামলার শিকার সাইদুল ইসলাম ও শহিদুল ইসলাম জানান- দীর্ঘদিন তারা স্বপরিবারে ঢাকায় বসবাস করে আসছেন। এ কারণে এলাকার ভূমিদস্যু চক্র তাদের জমি জবর-দখলের চেষ্টা চালিয়ে আসছিলো। এছাড়া জেলার ভূমিদস্যু হিসেবে পরিচিত কক্সবাজার শহরের হাফেজ আহমদ ছিদ্দিকের ছেলে আল মামুন ছিদ্দিক বাহাদুর এর নেতৃত্বে আরো একটি সিন্ডিকেট তাদের জমি জবর-দখলের চেষ্টা চালিয়ে আসছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সাইদুল ও শহিদুল আরো জানান- পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে তারা সবাই বাড়িতে এসেছেন। বুধবার বিকালে পরিবারের সবাই মিলে নিজেদের পৈত্রিক জায়গাটি দেখতে যান। সেখানে গিয়ে নতুনভাবে রোপন করা কলাগাছ দেখে এলাকাবাসীর কাছ থেকে কারা এসব রোপন করেছে জানতে চান। এসময় শফিউল আলমের নেতৃত্বে প্রায় ৩০ জন নারী-পুরুষ এসে তাদের উপর লোহার রড, দা, লাটি-সোটা নিয়ে আকষ্মিকভাবে হামলা শুরু করে। হামলায় শাহাদাৎ হোসেন, সাইদুল ইসলাম ও শহিদুল ইসলাম, মো. হানিফ, সাইফুল ইসলাম ও মো. রনি আহত হন। স্থানীয় তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রামুতে জমি জবর-দখলে ব্যর্থ হয়ে সন্ত্রাসী হামলা, আহত ৬ জন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রামুতে জমি জবর-দখলে ব্যর্থ হয়ে সন্ত্রাসী হামলা, আহত ৬ জন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২, ০৯:১৮ পূর্বাহ্ন
Print Image
প্রেস বিজ্ঞপ্তি:: রামুতে জমি জবর-দখলকারি চক্রের হামলায় জমির মালিকসহ ৬ জন আহত হয়েছেন। বুধবার, ১৩ জুলাই বিকাল ৬ টায় রামুর রাজারকুল ইউনিয়নের পাঞ্জেখানা তেতুলগাছতলা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় মো. হোসেনের ছেলে এলাকার চিহ্নিত ভূমিদস্যু শফিউল আলমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ ভূমিগ্রাসী চক্র জমি জবর-দখলে ব্যর্থ হয়ে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানান হামলাকার শিকার ব্যক্তিরা। হামলায় আহতরা হলেন- রাজারকুল ইউনিয়নের নাশিরকুল গ্রামের মৃত শামসুল হকের ছেলে শাহাদাৎ হোসেন, সাইদুল ইসলাম ও শহিদুল ইসলাম, কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল এলাকার মৃত রশিদ আহমদের ছেলে মো. হানিফ, মৃত মো. ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও রাজারকুল ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার মোস্তাক আহমদের ছেলে মো. রনি। হামলার শিকার শাহাদাৎ হোসেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। হামলার শিকার সাইদুল ইসলাম ও শহিদুল ইসলাম জানান- দীর্ঘদিন তারা স্বপরিবারে ঢাকায় বসবাস করে আসছেন। এ কারণে এলাকার ভূমিদস্যু চক্র তাদের জমি জবর-দখলের চেষ্টা চালিয়ে আসছিলো। এছাড়া জেলার ভূমিদস্যু হিসেবে পরিচিত কক্সবাজার শহরের হাফেজ আহমদ ছিদ্দিকের ছেলে আল মামুন ছিদ্দিক বাহাদুর এর নেতৃত্বে আরো একটি সিন্ডিকেট তাদের জমি জবর-দখলের চেষ্টা চালিয়ে আসছে। সাইদুল ও শহিদুল আরো জানান- পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে তারা সবাই বাড়িতে এসেছেন। বুধবার বিকালে পরিবারের সবাই মিলে নিজেদের পৈত্রিক জায়গাটি দেখতে যান। সেখানে গিয়ে নতুনভাবে রোপন করা কলাগাছ দেখে এলাকাবাসীর কাছ থেকে কারা এসব রোপন করেছে জানতে চান। এসময় শফিউল আলমের নেতৃত্বে প্রায় ৩০ জন নারী-পুরুষ এসে তাদের উপর লোহার রড, দা, লাটি-সোটা নিয়ে আকষ্মিকভাবে হামলা শুরু করে। হামলায় শাহাদাৎ হোসেন, সাইদুল ইসলাম ও শহিদুল ইসলাম, মো. হানিফ, সাইফুল ইসলাম ও মো. রনি আহত হন। স্থানীয় তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×