কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ, দায়িত্বভার গ্রহণ এবং প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকালে সমিতির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি খোরশেদ আলম বাবুল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক আবদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, কোটবাজার বণিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি কবি আদিল চৌধুরী, উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম এবং কোটবাজার বণিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বর্তমান সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ও উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
কক্সবাজারে কৃষক লীগ নেতা সেলিম রেজা আটক
এছাড়াও সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি আবু ছিদ্দিক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমবায় হলো শক্তি, ঐক্য এবং উন্নয়নের প্রতীক। কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের অধিকার রক্ষা, বাজার ব্যবস্থাপনা, আর্থিক সহযোগিতা এবং নির্বিঘ্ন ব্যবসা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
বক্তারা আরও বলেন, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের অন্যতম পরিচিত ও সফল সমবায় সংগঠন হিসেবে কোটবাজার সমিতি ব্যবসায়ীদের ইতিহাস ও ঐতিহ্য বহন করে চলেছে। নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও গতিশীল হবে, স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীদের সেবায় নতুন মাত্রা যোগ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি সুলতান মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ-সভাপতি মাওলানা আবছার উদ্দিন, কোষাধ্যক্ষ হাফেজ আবদুর রহিম এবং সদস্য শাহাব উদ্দিন, জাফর আলম, শরীফ মাহমুদ শাহজাদা, মো. আরিফুর রহমান, ইনজামামুল হক জিফার, আবু রায়হান ও মো. আবদুল আজিজ আনুষ্ঠানিকভাবে শপথ ও দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সকল ব্যবসায়ী, দোকান মালিক এবং সমবায় সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের উন্নয়ন ও সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এইদিকে শপথ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সফল ও স্বার্থক করে তোলায় কোটবাজারের সকল ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।




মন্তব্য করুন